৫০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ কবরে আযাবের ফেরেশতা আসিবে, উক্ত আযাবের ফেরেশতা পায়ের দিক হইত আসিবে, পা বলিবে আমাদের দিক হইতে তোমার জন্য কোন পথ ন ই কারণ সে সূরা মুলক পাঠ করিত। অতঃপর উক্ত ফেরেশতা বুকের দিক হইতে আসিবে, বুক বলিবে আমার দিক হইতে তোমার জন্য কোন পথ নাই, কারণ সে সূরা মুলুক পাঠ করিত। অতঃপর সে মাথার দিক হইতে আসিবে, মাথা বলিবে আমার দিক হইতে তোমার জন্য কোন পথ নাই, কারণ সে সূরা মুলক পাঠ করিত। এই সূরা বাধা দানকারী কবরের আযাবকে বাধা দেয়। তাওরাত কিতাবে আছে, যে ব্যক্তি কোন রাত্রে এই সূরা পাঠ করিল সে অনেক সওয়াব হাসিল করিল এবং অনেক উত্তম আমল করিল। নাসায়ী শরীফে এই হাদীস সংক্ষিপ্তাকারে বর্ণিত হইয়াছে এবং এই শব্দে বর্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা (CU sl AME পড়িবে আল্লাহ তায়ালা তাহাকে কবরের আযাব হইতে রক্ষা করিবেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সুরাকে মানেআহ (অর্থাৎ বাধাদানকারী) বলিতাম। অর্থাৎ কবরের আযাবকে বাধাদানকারী। আল্লাহ্ তায়ালার কিতাবে আছে, ইহা এমন এক সূরা, যে ব্যক্তি ইহাকে প্রতি রাত্রে পড়িবে সে অনেক বেশী সওয়াব লাভকারী ও অনেক উত্তম আমলকারী হইবে। হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি কোন রাত্রে সূরা বাকারাহ, সূরা আলে এমরান ও সুরা নেসা পাঠ করিবে তাহাকে কানেতীন অর্থাৎ ফরমাবরদার ও অনুগত বান্দাদের মধ্যে লিখিয়া দেওয়া হইবে। হযরত জুবাইর ইবনে মুতঈম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, হে জুবাইর! তুমি কি ইহা পছন্দ কর যে, যখন তুমি সফরে যাও তখন তোমার অবস্থা তোমার সকল সঙ্গীগণ অপেক্ষা উত্তম ও তোমার পাথেয় সর্বাপেক্ষা বেশী হয়? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।