হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ 8৫ লইয়াছেন? তাহারা বলিলেন, (তিনি কোরআন খতম করার জন্য উহাকে সাত ভাগ করিয়াছেন।) প্রথম অংশে সুরা ফাতেহার পর তিনটি সূরা, দ্বিতীয় অংশে উহার পর পাঁচটি সূরা, তৃতীয় অংশে উহার পর সাতটি সূরা, চত্র্থ অংশে উহার পর নয়টি সূরা, পঞ্চম অৎশে উহার পর এগারটি সুরা, যষ্ঠ অৎশে উহার পর তেরটি সূরা এবং সপ্তম অংশে মোফাচ্ছালের সূরাগুলি। আবু দাউদের রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উহা শেষ না করিয়া তোমাদের নিকট আসা আমি ভাল মনে করি নাই। হযরত মুগীরা ইবনে শো’বা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ধা ও মদীনার মধ্যবরতী একস্থানে অবস্থান করিতেছিলেন। এক ব্যক্তি তাঁহার নিকট ভিতরে প্রবেশের অনুমতি চাহিল। তিনি বলিলেন, আমি প্রতিদিন যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করিয়া থাকি আজ রাত্রে উহা অপূর্ণ রহিয়া গিয়াছে। আমি উহার উপর অন্য কিছুকে অগ্রাধিকার দিতে পারি না। (এখন ' ষমেেহেতু আমি উহা তেলাওয়াত করিতেছি। অতএব এখন ভিতরে আসার অনুমতি নাই৷) হযরত ওমর (রাঃ)এর কোরআন শুনা ও তেলাওয়াতের আগ্রহ আবু সালামা (রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) হযরত আবু মূসা (রাঃ)কে বলিতেন, আমাদেরকে আমাদের রবের কথা স্মরণ করাও। সুতরাং হযরত আবু মুসা (রাঃ) কোরআন পড়িয়া শুনাইতেন। হাবীব ইবনে আবি মারযুক (রহঃ) বলেন, আমাদের নিকট এই রেওয়ায়াত পৌছিয়াছে যে, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) কখনও হযরত আবু মুসা (রাঃ)কে বলিতেন, আমাদেরকে আমাদের রবের কথা স্মরণ করাও। তখন হযরত আবু মুসা (রাঃ) কোরআন পড়িতেন। তিনি অত্যন্ত সুন্দর আওয়াজে কোরআন পাঠ করিতেন। আবু নাযরাহ (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) হযরত আবু মুসা (রাঃ)কে বলিলেন, আমাদের অস্তরে আমাদের রবের প্রতি আগ্রহ সৃষ্টি কর। সুতরাং হযরত আবু মূসা (রাঃ) কোরআন পড়িতে আরম্ভ করিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।