কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

80 হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ বলিলে তাহারাও আল্লাহু আকবার বলিবেন। অতঃপর (মজলিস শেষে) তাহারা আল্লাহ তায়ালার নিকট উধ্্বজগতে চলিয়া যাইবেন! যদিও আল্লাহ তায়ালা তাহাদের অপেক্ষা অধিক জানেন তথাপি তাহারা আরজ করিবেন, হে আমাদের রব, আপনার বান্দাগণ সুবহানাল্লাহ বলিয়াছে তো আমরাও সুবহানাল্লাহ বলিয়াছি, তাহারা আল্লাহু আকবার বলিয়াছে তো আমরাও আল্লাহু আকবার বলিয়াছি। তাহারা আলহামদুলিল্লাহ বলিয়াছে তো আমরাও আলহামদুলিল্লাহ বলিয়াছি। অতঃপর আমাদের রব বলিবেন, হে আমার ফেরেশতাগণ, আমি তোমাদিগকে এই ব্যাপারে সাক্ষী বানাইতেছি যে, আমি তাহাদেরকে মাফ করিয়া দিয়াছি। ফেরেশতাগণ আরজ করিবেন, তাহাদের মধ্যে অমুক অমুক গুনাহগারও ছিল। আল্লাহ্‌ তায়ালা বলিবেন, ইহারা এমন জামাত যে, তাহাদের নিকট উপবিষ্ট ব্যক্তিও বঞ্চিত হইবে না। হযরত সালমান (রাঃ)এর মজলিস সাবেত বুনানী (রহঃ) বলেন, হযরত সালমান রাঃ) এক জামাতের করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট দিয়া গেলেন। তাহারা তোহাকে দেখিয়া) যিকির করা বন্ধ করিয়া দিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি করিতেছিলে? কারণ আমি তোমাদের উপর রহমত অবতীর্ণ হইতে দেখিয়াছি। অতএব আমার ইচ্ছা হইল যে, আমিও তোমাদের সহিত এই রহমতে শামিল হইয়া যাই । অতঃপর বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমার উল্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের সহিত আমাকে বসিবার আদেশ করা হইয়াছে। জান্নাতের বাগানে বিচরণ করা হযরত জাবের (রাঃ) বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।