কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ৩৭ আমাদের রবের যিকির করি, কারণ ইহারা তো আপন জিহ্বা দ্বারা যেন চামড়া ছিলিতেছে। অতঃপর আখেরাতের উপর ঈমান আনয়নের বিষয়ে পূৰ্ববৰ্ণিত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। মুআয ইবনে আবদুল্লাহ ইবনে রাফে’ (রহঃ) বলেন, আমি এক মজলিসে উপস্থিত ছিলাম। সেখানে হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ), হযরত আবদুল্লাহ ইবনে জা’ফর (রাঃ) ও হযরত আবদুল্লাহ ইবনে আবি ওমায়রাহ (রাঃ)ও ছিলেন। হযরত ইবনে আবি ওযমায়রাহ (রাঃ) বলিলেন, আমি হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, দুইটি কলেমা এমন রহিয়াছে যে, তন্মধ্যে একটি তো আরশ পর্যন্ত পৌছিয়াই থামে, আরশ পর্যন্ত পৌছিতে উহাকে বাধা দিবার কেহ নাই। আর দ্বিতীয়টি আসমান ও জমিনের মধ্যবর্তী খালি স্থানকে পূর্ণ করিয়া দেয়। সেই দুইটি কলেমা হইল UALS হযরত ইবনে ওমর (রাঃ) হযরত ইবনে আবি ওযমায়রাহ (রাঃ)কে বলিলেন, আপনি কি নিজে তাঁহাকে এই হাদীস এরশাদ করিতে শুনিয়াছেন? তিনি বলিলেন, হাঁ। ইহা শুনিয়া হযরত ইবনে ওমর (রাঃ) এত কাঁদিলেন যে, চোখের পানিতে তাঁহার দাড়ি ভিজিয়া, গেল! অতঃপর বলিলেন, এই দুই কলেমার সহিত আমাদের সম্পর্ক ও মহব্বত রহিয়াছে। জুরাইরী (রহঃ) বলেন, হযরত আনাস ইবনে মালেক (রাঃ) যাতে এরবা নামক স্থান হইতে এহরাম বাঁধিলেন। তারপর আমরা তাহাকে এহরাম খোলা পর্যন্ত আল্লাহর যিকির ব্যতীত কোন কথা বলিতে শুনি নাই। এহরাম খোলার পর আমাকে বলিলেন, হে আমার ভ্রাতুম্পুত্র! এহরাম এইভাবে হইয়া থাকে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।