কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ উন্নতমানের ঘোড়া দান করা অপেক্ষা অধিক প্রিয়। হযরত আবু ওবায়দাহ ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)এর নিকট আল্লাহর যিকির ব্যতীত অন্যান্য কথাবার্তা অত্যন্ত অসহনীয় লাগিত। তাবারানী হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে, সুবহে সাদেক হইতে ফজ্ঞরের নামায পর্যন্ত কাহাকেও কথাবার্তা বলিতে শুনিলে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সহ্য করিতে পারিতেন না। অপর রেওয়ায়াতে আছে, আতা (রহঃ) বলেন, হযরত ইবনে মাসউদ (রাঃ) বাহিরে আসিয়া দেখিলেন, কতিপয় লোক ফজরের পর কথাবার্তা বলিতেছে। তিনি তাহাদেরকে কথা বলিতে নিযেধ করিলেন এবং বলিলেন, তোমরা এখানে নামায পড়িতে আসিয়াছ, অতএব নামায পড়, নতুবা চুপ করিয়া থাক। হযরত আবু দারদা রাঃ) ও হষরত মুআয (রাঃ)এর যিকিরের প্রতি আগ্রহ হযরত আবু দারদা (রাঃ) বলেন, আমি একশত বার আল্লাহু আকবার বলি ইহা আমার নিকট একশত দীনার ব্বর্ণমুদ্রা) সদকা করা অপেক্ষা অধিক প্রিয়। হযরত মুআয.ইবনে জাবাল (রাঃ) বলেন, আমি সকাল হইতে রাত্র রাত্র পর্যন্ত আল্লাহর রাস্তায় (মুজাহিদগণকে) আরোহণের জন্য উন্নতমানের ঘোড়াদান করা অপেক্ষা অধিক প্রিয়। হযরত আনাস রাঃ), হযরত আবু মূসা রাঃ) ও হযরত ইবনে ওমর (রাঃ)এর যিকিরের প্রতি আগ্রহ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আমরা এক সফরে হযরত আবু মূসা (রাঃ)এর সহিত চলিতেছিলাম! এমন সময় তিনি লোকদেরকে অত্যন্ত বিশুদ্ধ ভাষায় কথা বলিতে শুনিয়া বলিলেন, হে আনাস! এই সকল লোকদের সহিত আমার কি সম্পর্ক? আস, আমরা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।