কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩০০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ খেলাফত লাভের পর বয়ান শা’বী (রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) যখন খলীফা হইলেন তখন মিল্বারে উঠিয়া বলিলেন, আল্লাহ তায়ালা আমাকে এমন না দেখেন যে, আমি নিজেকে মিম্বারের সেই স্থানে বসার উপযুক্ত মনে করি যেইস্থানে হযরত আবু বকর (রাঃ) বসিতেন। এই বলিয়া তিমি মিল্বারের এক ধাপ নীচে নামিয়া গেলেন। অতঃপর আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, কোরআন পড়, উহা দ্বারা পরিচিতি লাভ করিবে। কোরআনের উপর আমল কর, উহা দ্বারা তোমরা কোরআন ওয়ালাদের মধ্যে শামিল হইয়া যাইবে। আমলনামা ওজন হইবার পূর্বে নিজেদেরকে ওজন করিয়া লও। আর সেইদিনের বড় উপস্থিতির জন্য (নেক আমল দ্বারা) নিজেদেরকে সুসজ্জিত কর, যেইদিন আল্লাহর সম্মুখে তোমাদেরকে উপস্থিত করা হইবে। তোমাদের কোন গোপন হইতে গোপন বিষয়ও সেইদিন গোপন থাকিবে না। আর কোন হকদারের এই পরিমাণ হক নাই যে, তাহার কথা মান্য করিয়া আল্লাহর নাফরমানী করা যাইতে পারে। মনোযোগ দিয়া শুন, আমি আল্লাহর মাল অর্থাৎ বাইতুল মাল হইতে এই পরিমাণ লইব যেই পরিমাণ একজন এতীমের অভিভাবক এতীমের মাল হইতে লইতে পারে। যদি আমার ইহারও প্রয়োজন না হয়, তবে আমি ইহাও লইব না। আর যদি প্রয়োজন হয় তবে (একজন কর্মচারী যেরূপ লইতে পারে আমিও সেরূপ) সঙ্গত পরিমাণে লইব। অপর এক বয়ানে হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, আল্লাহ তায়ালা হিসাব লইবার পূর্বে তোমরা নিজেদের হিসাব লইয়া লও। ইহাতে আল্লাহর নিকট হিসাব দিতে সহজ হইবে। আমলনামা ওজন করা হইবার পূর্বে তোমরা নিজেদেরকে ওজন করিয়া লও। আর সেই দিনের বড় উপস্থিতির জন্য (নেক আমল দ্বারা) নিজেদেরকে সুসজ্জিত করিয়া লও যেই দিন তোমাদেরকে আল্লাহর সম্মুখে উপস্থিত করা হইবে, তোমাদের গোপন হইতে গোপন বিষয়ও সেইদিন গোপন থাকিবে না। E আবু ফেরাস (রহঃ) বলেন, একবার হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) বয়ান করিলেন এবং উহাতে বলিলেন, হে লোকসকল, মনোযোগ দিয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।