২৯৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ পর্যন্ত (চার রাকাতের পরিবর্তে) দুই রাকাত পড়ি। আবু যামরা (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) লোকদের মধ্যে বয়ান করিলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। অতঃপর বলিলেন, অতিসত্বর তোমাদের জন্য মুলকে শাম অর্থাৎ সিরিয়া বিজয় হইবে। তোমরা সেখানকার নরম জমিনে পৌছিবে এবং রুটি ও তৈল দ্বারা পেট ভরিয়া খাইবে। সেখানে তোমাদের জন্য মসজিদসমূহ্ নির্মিত হইবে। অতএব তোমরা সতর্ক থাকিবে, যেন আল্লাহ তায়ালা এরূপ জানিতে না পারেন যে, তোমরা সেই সকল মসজিদে খেল-তামাশার জন্য যাও, বরং মসজিদ তো একমাত্র যিকিরের জন্য নির্মাণ করা হয়। হযরত আনাস (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) আমাদের মধ্যে যখন বয়ান করিতেন তখন মানুষ সৃষ্টির প্রাথমিক অবস্থা আলোচনা করিতেন এবং বলিতেন, মানুষ মূত্রনালী হইতে দুইবার অতিক্রম করিয়া সৃষ্টি হইয়াছে। তিনি এই বিষয়টি এমনভাবে আলোচনা করিতেন যে, আমরা নিজেদেরকে নাপাক মনে করিতাম। পূর্বে জেহাদের অধ্যায়ে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধের উৎসাহ প্রদান, জেহাদের উৎসাহ প্রদান এবং রোমের বিরুদ্ধে জেহাদে যাওয়ার ব্যাপারে এবং সাহাবা (রাঃ)দের সিরিয়া গমন ইত্যাদি বিভিন্ন সময়ে হযরত আবু বকর (রাঃ)এর অনেক বয়ান অতিবাহিত হইয়াছে। এমনিভাবে পরস্পর একতা ও এক্যমতের প্রতি সাহাবা (রাঃ)দের গুরুত্ব প্রদানের অধ্যায়ে মতবিরোধ হইতে বাঁচিয়া থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মজবুত করিয়া ধরা, খেলাফতের ব্যাপারে কোরাইশদেরকে অগ্থাধিকার দেওয়া, খেলাফতের দায়িত্বকে প্রত্যাখ্যান করা মুসলমানদেরকে তাহাদের বাইআত ফেরৎ দেওয়া এবং খলীফার গুণাবলী সম্পর্কেও হযরত আবু বকর (রাঃ)এর অনেক বয়ান পূর্বে বর্ণিত হইয়াছে। সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের অধ্যায়ে এই আয়াত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।