কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ৩০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ )-৫ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, কেয়ামতের দিন কোন্‌ বান্দা মর্তবা হিসাবে আল্লাহ তায়ালার নিকট সর্বাপেক্ষা উত্তম হইবে? তিনি বলিলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ তায়ালার যিকিরকারী হইবে। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদকারী অপেক্ষাও কি উত্তম হইবে? তিনি বলিলেন, হাঁ। যদি জেহাদকারী আপন তরবারী দ্বারা কাফের ও মুশরিকদের উপর এত অধিক আঘাত করে যে, উহা ভাঙ্গিয়া যায় এবং সে নিজেও রক্তাক্ত হইয়া যায় তবুও অধিক পরিমাণে যিকিরকারী মর্তবা হিসাবে তাহার অপেক্ষা উত্তম হইবে। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আল্লাহর যিকির অপেক্ষা অধিক আযাব হইতে নাজাতদানকারী মানুষের আর কোন আমল নাই। জিজ্ঞাসা করা হইল, আল্লাহর রাস্তায় জেহাদও কি যিকির অপেক্ষা অধিক নাজাত দানকারী নয়? তিনি বলিলেন, না। তবে যদি মুজাহিদ আপন তরবারী দ্বারা এই পরিমাণ আঘাত করে যে, উহা ভাঙ্গিয়া যায়। হযরত মুআয ইবনে আনাস (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, কোন্‌ মুজাহিদ সর্বাপেক্ষা অধিক আজর ও সওয়াব অর্জন করিবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাদের মধ্য হইতে যে ব্যক্তি সর্বাপেক্ষা অধিক যিকির করিবে। সে পুনরায় জিজ্ঞাসা করিল, নেক বান্দাগণের মধ্য হইতে কে সর্বাপেক্ষা অধিক আজর ও সওয়াবের অধিকারী হইবে? তিনি বলিলেন, তাহাদের মধ্য হইতে যে আল্লাহ তায়ালার সর্বাধিক যিকিরকারী হইবে। অতঃপর সে নামায, যাকাত, হক্ব ও সদকা প্রত্যেক আমলের ব্যাপারে জিজ্ঞাসা করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটির উত্তরে একই কথা বলিলেন যে, আল্লাহ তায়ালার সর্বাধিক যিকিরকারী অধিক সওয়াবের অধিকারী হইবে। ইহা শুনিয়া হযরত আবু বকর (রাঃ) হযরত ওমর (রাঃ)কে বলিলেন, হে আবু হাফস, যিকিরকারীগণ সকল কল্যাণ লইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অবশ্যই । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।