কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents | ২৯৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ Ll 8 Ee EEE i Sl অর্থ ৪ যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করিবে, তবে ইহা সুনিশ্চিত যে, এমন লোকের ভাগ্যে রহিয়াছে দোযখের আগুম এরূপভাবে যে, সে উহাতে অনস্তকাল থাকিবে, ইহা হইতেছে বিষয় লাঞ্চনা। মুহাম্মাদ ইবনে ইব্রাহীম ইবনে হারেস (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) লোকদের মধ্যে বয়ান করিলেন এবং বলিলেন, সেই পবিত্র সত্তার কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি তোমরা তাকওয়া ও চারিত্রিক পবিত্রতা অবলম্বন কর তবে অতি অল্প সময়ের মধ্যেই তোমরা পেট ভরিয়া রুটি ও ঘি খাইতে পাইবে। হযরত খুবাইব (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) একবার লোকদের মধ্যে বয়ান করিলেন। উক্ত বয়ানে তিনি বলিলেন, হে মুসলমানদের জামাত ! আল্লাহ তায়ালাকে লজ্জা কর। সেই পবিত্র সত্তার কসম, যাঁহার হাতে আমার প্রাণ রহিয়াছে, আমি যখন প্রয়োজন সারিবার জন্য মাঠে যাই তখন আমি আমার রবকে লজ্জা করার কারণে নিজেকে কাপড় দিয়া ঢাকিয়া রাখি। ইবনে শিহাব (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) একদিন বয়ানের মধ্যে বলিলেন, আল্লাহকে লজ্জা কর, আল্লাহর কসম, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত হইয়াছি সেদিন হইতে যখনই আমি প্রয়োজন সারিবার জন্য বাহিরে গিয়াছি আপন রবকে লজ্জা করার কারণে মাথা ঢাকিয়া লইয়াছি। হযরত আবু বকর (রাঃ) একদিন মিল্বারের উপর দাঁড়াইলেন। অতঃপর কীঁদিতে আরম্ভ করিলেন এবং বলিলেন, হিজরতের প্রথম বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে মিল্বারে উঠিয়া দাঁড়াইলেন। অতঃপর কাঁদিতে আরম্ভ করিলেন এবং বলিলেন, আল্লাহর নিকট ক্ষমা চাও এবং আফিয়াত (অর্থাৎ সর্বপ্রকার বিপদ-আপদ হইতে মুক্তি ও নিরাপত্তা) চাও। কারণ একজন ব্যক্তিকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।