হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ ২৯৫ আরাম আরাম নয়, যাহার পর জাহান্নামের আগুন রহিয়াছে। এবং সেই কষ্ট কষ্ট নয় যাহার পর জান্নাত রহিয়াছে। আমি এইখানে আমার বক্তব্য শেষ করিতেছি এবং তোমাদের জন্য ও আমার জন্য আল্লাহর নিকট মাগফিরাত চাহিতেছি। তোমরা আপন নবী করীমের উপর দরূদ পাঠ কর! সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্ সালামু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। (কান্য) ইয়াযীদ ইবনে হারুন (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) একবার বয়ান করিলেন। উক্ত বয়ানে তিনি বলিলেন, কেয়ামতের দিন এমন এক বান্দাকে উপস্থিত করা হইবে যাহাকে আল্লাহ তায়ালা বনু নেয়ামত দান করিয়াছিলেন এবং তাহার রুযীতে সচ্ছলতা দান করিয়াছিলেন কিন্তু সে আপন রবের না-শোকরী করিয়াছিল। তাহাকে আল্লাহর সন্মুখে দাঁড় করানো হইবে এবং বলা হইবে যে, তুমি আজকের এই দিনের জন্য কি করিয়াছ? এবং নিজের জন্য কি আমল অগ্নে প্রেরণ করিয়াছ? সে অগ্নে প্রেরণ করিয়াছে এমন কোন নেক আমল পাইবে না। অতঃপর সে কাঁদিতে আরমস্ত করিবে এবং এই পরিমাণ কাঁদিবে যে, তাহার চোখের পানি শেষ হইয়া যাইবে। অতঃপর আল্লাহ্ তায়ালার হুকুম নষ্ট করার উপর তাহাকে লজ্জা দেওয়া হইবে এবং অপদস্থ করা হইবে। ইহাতে সে রক্ত কান্না কীঁদিবে। তারপর তাহাকে পুনরায় লজ্জা দেওয়া হইবে এবং অপমান করা হইবে। ইহাতে সে নিজের উভয় হাত উপর লজ্জা দেওয়া হইবে এবং অপমান করা হইবে। ইহাতে সে উচ্চস্বরে কীদিবে, তাহার চক্ষুদ্বয় বাহির হইয়া তাহার গণ্ডদ্বয়ের উপর আসিয়া পড়িবে। আর তাহার উভয় চক্ষুর প্রত্যেকটি তিন মাইল লম্বা ও তিন মাইল চওড়া হইবে। পুনরায় তাহাকে এই পরিমাণ লজ্জা দেওয়া হইবে এবং অপমান করা হইবে যে, সে অস্থির হইয়া বলিবে, হে আমার রব, আমাকে দোযখে পাঠাইয়া দিন এবং আমাকে দয়া করিয়া এই স্থান হইতে মুক্তি দান করুন। এই বিষয়টি আল্লাহ তায়ালা নিম্নের আয়াতে বর্ণনা করিয়াছেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।