হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ২৯৩ যাহাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হইয়া যায়। যে ব্যক্তি আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করিয়াছে সে হেদায়াতপ্রাপ্ত হইয়াছে। আর যে তাঁহাদের উভয়ের নাফরমানী করিয়াছে দে প্রকাশ্য গোমরাহীতে পতিত হইয়াছে। আমি তোমাদেরকে অসিয়ত করিতেছি যে, আল্লাহকে ভয় কর এবং আল্লাহর সেই দ্বীনকে মজবুত এবং যাহার প্রতি তিনি তোমাদেরকে হেদায়াত দান করিয়াছেন। আর ইহাই হইল এখলাসের কলেমা (লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদর রাসূলুল্লাহ) এর পর ইসলামের সার্বিক হেদায়াত লাভ হইল, এমন ব্যক্তির কথা শুনা ও মান্য করা যাহার উপর আল্লাহ তায়ালা তোমাদের পর্বকাজের দায়িত্ব অর্পণ করিয়াছেন। কারণ, যে ব্যক্তি সৎকাজের আদেশ ও অসৎ কাজ হইতে নিষেধের দায়িত্বপ্রাপ্ত শাসনকর্তার আনুগত্য করিয়াছে সে সফলকাম হইয়াছে এবং তাহার উপর যে হক ছিল তাহা সে আদায় করিয়াছে। নিজের খাহেশ বা প্রবৃত্তির অনুসরণ হইতে বাঁচিয়া থাক! কারণ, যাহাকে খাহেশ ও প্রবৃত্তির অনুসরণ, লোভ-লালসা ও ক্রোধ হইতে রক্ষা করা হইয়াছে সে সফলকাম হইয়াছে। গর্ব করিও না। তাহার আবার গর্ব কিসের! যে মাটি হইতে সৃষ্টি হইয়াছে, অতিসত্বর মাটিতে মিশিয়া যাইবে, তারপর তাহাকে পোকামাকড়ে খাইয়া ফেলিবে, যে আজ জীবিত আর কাল মৃত হইবে। প্রতিদিন, প্রতি মুহূর্ত আমল করিতে থাক এবং মজলুমের বদদোয়া হইতে বাচিয়া থাক। নিজেকে মৃত ব্যক্তিদের মধ্যে গণ্য কর এবং ধৈর্যধারণ কর, কেননা প্রত্যেকটি আমল ধৈর্য দ্বারা সম্পাদন হয়। আর সতর্ক থাক, কেননা সতর্কতা উপকারে আসে। আর আমল কর, কেননা আমলই (আল্লাহর নিকট) কবুল হয়! আর আল্লাহ তায়ালা তোমাদেরকে যেই আযাব হইতে ভয় দেখাইয়াছেন উহাকে ভয় কর এবং আল্লাহ তায়ালা তোমাদের সহিত যেই রহমতের ওয়াদা করিয়াছেন উহার প্রতি দ্রুত অগ্রসর হও। বুঝিতে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।