কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ২৯০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ আল্লাহ তায়ালা ও তাহার কোন মাখলুকের মধ্যে কোন বংশীয় ॥ সম্পর্ক নাই যাহার কারণে তিনি তাহাকে কোন কল্যাণ দান করিবেন ও! আর সেই কষ্ট কষ্ট নয় যাহার পর জান্নাত রহিয়াছে। আমি আমার বক্তব্য . এইখানেই শেষ করিতেছি এবং নিজের জন্য ও তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। নুআঈম ইবনে নামহা (রহঃ) আবদুল্লাহ ইবনে উকাইম (রহঃ)এর অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন এবং অতিরিক্ত ইহ! ও বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু বকর (রাঃ) বলিয়াছেন, সেই কথায় কোন কল্যাণ নাই যাহাতে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না হয়। আর সেই মালে কোন কল্যাণ নাই যাহা আল্লাহর রাস্তায় খরচ করা না হয় এবং সেই ব্যক্তির মধ্যে . কোন কল্যাণ নাই যাহার মূর্খতা তাহার ধৈর্যের উপর প্রাধান্যতা লাভ করে। সেই ব্যক্তির মধ্যে কোন কল্যাণ নাই, যে আল্লাহর ব্যাপারে তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করে। আসেম ইবনে আদি (রহঃ) প্রথম অপর একটি বয়ান বর্ণনা করেন যেমন আমরা পূর্বে উল্লেখ করিয়াছি। অতঃপর বলিয়াছেন যে, হযরত আবু বকর (রাঃ) বয়ানের জন্য দাঁড়াইলেন। সর্বপ্রথম আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন, অতঃপর বলিলেন, আল্লাহ তায়ালা শুধুমাত্র সেই আমলকেই কবুল করেন যাহা একমাত্র তাঁহার সস্তষ্টির উদ্দেশ্যেই করা হয়। অতএব তোমরা তোমাদের আমলে একমাত্র আল্লাহকেই উদ্দেশ্য বানাও । আর জানিয়া রাখ, তোমরা তোমাদের আমল হইতে যাহা করিয়াছ এবং (আখেরাতে আজর ও সওয়াবের) এক বিরাট অংশ, যাহা হাসিল করিতে তোমরা সক্ষম হইয়াছ। আর ইহা তোমাদের এমন এক উপার্জন যাহা তোমরা (আল্লাহকে) দিয়া দিয়াছ। আর ইহা তোমাদের এক করজ, যাহা তোমরা ধ্বংসশীল দুনিয়ার দিনগুলি হইতে লইয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।