হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ২৯ যন্ত্রণাদায়ক এক শাস্তির সংবাদ শুনাইয়া দিন! উক্ত আয়াতের ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলিলেন, ধ্বংস হউক স্বর্ণের জন্য, ধ্বংস হউক রৌপ্যের জন্য তাঁহার এই উক্তি সাহাবা (রাঃ)দের নিকট অত্যন্ত ভারী মনে হইল। তাহারা বলিলেন, এখন আমরা কোন্ জিনিসকে মাল হিসাবে নিজেদের নিকট রাখিব? হযরত ওমর (রাঃ) বলিলেন, ... ...! বর্ণনাকারী হাদীসের পরবর্তী অংশ সংক্ষিপ্তাকারে পূর্ববর্তী হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। (তাফসীরে ইবনে কাসীর) হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মন্ধার পথে চলিতে চলিতে জুমদান নামক পাহাড়ের নিকট দিয়া অতিক্রম কালে বলিলেন, চলিতে থাক, এই যে জুমদান, মুফাররিদগণ অগ্রগামী হইয়া গিয়াছে। সাহাবা (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! মুফাররিদ কাহারা? তিনি বলিলেন, এ সকল পুরুষ ও মহিলা যাহারা অত্যাধিক আল্লাহ তায়ালার যিকির করে। তিরমিযী শরীফের রেওয়ায়াতে আছে, সাহাবা (রাঃ) আরজ পাগলপারা হইয়া আল্লাহর যিকির করে। যিকির তাহাদের বোঝাকে আল্লাহর সম্মুখে হাজির হইবে। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, আমরা একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত চলিতেছিলাম, এমন সময় তিনি বলিলেন, অগ্রগামী লোকেরা কোথায়? সাহাবা (রাঃ) আরজ করিলেন, কতিপয় লোক অগ্নে চলিয়া গিয়াছে এবং কতিপয় লোক পিছনে রহিয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, (সফরে অগ্রগামী উদ্দেশ্য নয়, বরং) এ সমস্ত অগ্রগামী লোকেরা কোথায় যাহারা পাগলপারা হইয়া আল্লাহর যিকিরে মশগুল হয়। যে ব্যক্তি জান্নাতের বাগানে পরিত্প্ত হইয়া বিচরণ করিতে চায় সে যেন অধিক পরিমাণে আল্লাহর যিকির করে। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।