কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাঁহাবাহ্‌ রোঃ )-৫ ২৮৭ ত আবু বকর (রাঃ)এর দিকে তাকাইতে লাগিল। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, তোমরা শাস্ত হইয়া বস। তোমরা তাড়াহুড়াকারী। যে কোন ব্যক্তি কোন দেশের বাদশাহ হয়, আল্লাহ তায়ালা তাহাকে বাদশাহ সবার পূর্ব হইতে তাহার রাজত্বকে জানেন এবং বাদশাহ হওয়ার পর তাহার অর্ধেক বয়স কমাইয়া দেন এবং তাহার উপর ভয় ও চিন্তা চাপাইয়া দেন! আর যাহা কিছু তাহার হাতে আছে উহা হইতে তাহার অন্তরকে হটাইয়া দেন এবং যাহা কিছু মানুষের নিকট আছে উহার প্রতি তাহার মধ্যে লোভ সৃষ্টি করিয়া দেন। যদিও সে উত্তম খাদ্য খায় এবং উত্তম পোশাক পরিধান করে তাহার জীবন সংকীর্ণ হয়। (সুখ-শান্তি তাহার নসীব হয় না৷) অতঃপর যখন তাহার ছায়া শেষ হইয়া যায়, প্রাণ বাহির হইয়া যায় তখন সে আপন রবের নিকট উপস্থিত হয়, তিনি তাহার নিকট হইতে কঠিনভাবে হিসাব গ্রহণ করেন এবং তাহার ক্ষমার সম্ভাবনা খুবই কম হইয়া যায়। মনোযোগ দিয়া শুন, মিসকীন লোকেরাই ক্ষমাপ্রাপ্ত হইবে। মনোযোগ দিয়া শুন, মিসকীন লোকেরাই ক্ষমাপ্রাপ্ত হইবে। (কানয) আবদুল্লাহ ইবনে উকাইম (রহঃ) বলেন, একবার হযরত আবু বকর (রাঃ) আমাদের মধ্যে বয়ান করিলেন, এবং বলিলেন, আল্মাবাদ_আমি তোমাদেরকে অসিয়ত করিতেছি যে, তোমরা আল্লাহকে ভয় কর এবং আল্লাহ তায়ালার সম্মান অনুযায়ী যথাযথ প্রশংসা কর। আল্লাহ তায়ালার আযাবকে ভয় তো করিবেই তৎসঙ্গে তাঁহার রহমতেরও আশা করিবে। আর আল্লাহর নিকট অত্যন্ত অনুনয় বিনয়ের সহিত চাহিবে। কেননা আল্লাহ তায়ালা (কোরআন শরীফে) হযরত যাকারিয়া আলাইহিস সালাম ও তাহার পরিবারের প্রশংসা করিয়াছেন এবং বলিয়াছেন LLL LOH, sl, ry Ln El GE ES) SEE ES ES PS অর্থ ৪£ তাহারা নেক কাজে ধাবমান থাকিতেন, আর তাহারা আশা ও ভয় সহকারে আমার এবাদত করিতেন এবং আমার সম্মুখে অবনমিত থাকিতেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।