২৮৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ তোমাদের চুল ও চামড়ায় কোন আঘাতের চিহ্ন লাগাইয়া না দেই। জানা নাই যে, কখন আসিয়া উপস্থিত হয়। যথাসম্ভব চেষ্টা কর, যাহাতে নেক আমলে লিপ্ত অবস্থায় তোমাদের মৃত্যু আসে। আর তোমরা এরূপ একমাত্র আল্লাহ তায়ালার সাহায্যেই করিতে পার। অতএব মৃত্যু আসিয়া আমল করার সুযোগ শেষ করিয়া দেওয়ার পূর্বে যতক্ষণ মৃত্য তোমাদেরকে সুযোগ দিয়া রাখিয়াছে ততক্ষণ তোমরা একে অপর হইতে নেক আমলে অগ্রগামী হওয়ার চেষ্টা কর। কারণ বন্ু লোক মৃত্যুকে ভুলিয়া রহিয়াছে এবং নিজেদের আমল অন্যের জন্য দিয়া দিয়াছে। অতএব তোমরা তাহাদের ন্যায় হইও না। চেষ্টা চালাইয়া যাও, চেষ্টা চালাইয়া যাও! (অলসতা করিও না, বরং) জলদি কর, জলদি কর। কেননা মৃত্যু তোমাদের পিছনে লাগিয়া আসিতেছে। মৃত্যু হইতে হুশিয়ার থাক, এবং বাপ-দাদা, সস্তান-সম্ততি ভাই-বেরাদার (এর মৃত্য) হইতে শিক্ষা গ্রহণ কর। মৃত লোকদের যেই সকল নেক আমলের উপর তোমরা ঈর্ষা করিয়া থাক জীবিতদের সেই সকল নেক আমলের উপর ঈর্ষা কর। (অর্থাৎ জীবিতদের দুনিয়ার জিনিসের উপর ঈর্ষা করিও না।) সাঈদ ইবনে আবি মারইয়াম (রহঃ) বলেন, আমার নিকট এই হাদীস পৌঁছিয়াছে যে, হযরত আবু বকর (রাঃ)কে যখন খলীফা বানানো হইল তখন তিনি মিল্বারে উঠিয়া প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। অতঃপর বলিলেন, আল্লাহর কসম, আমরা বর্তমান থাকিতে তোমাদের এজতেমায়ী কাজে ক্ষতি হইবে এই আশংকা না হইলে (আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করিতাম না, বরং) আমি চাহিতাম, যেন তোমাদের মধ্য হইতে আমার নিকট সর্বাপেক্ষা ঘৃণিত ব্যক্তির ঘাড়ে এই খেলাফতের দায়িত্ব চাপাইয়া দেওয়া হয়। আর তাহার জন্য উহাতে কোন কল্যাণ না হয়। মনোযোগ দিয়া শুন, দুনিয়া আখেরাতে মানুষের মধ্যে সর্বাপেক্ষা হতভাগা হইল বাদশাহগণ। ইহা শুনিয়া সকলে ঘাড় উচা করিল এবং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।