contents হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ৰ দেখিবে তখন আমার নিকট হইতে দূরে সরিয়া থাকিবে, যাহাতে আমি তোমাদের চুল চামড়ার কোন ক্ষতি করিতে না পারি। হে লোকসকল, আপন গোলামদের উপার্জনকে (হারাম না হালাল) যাচাই করিয়া লইও। কারণ যে গোশত হারাম মাল দ্বারা গঠিত হইবে উহা জান্নাতে যাওয়ার উপযুক্ত হইবে না। আসেম ইবনে আদি (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের দিন হযরত আবু বকর (রাঃ)এর পক্ষ হইতে এক ব্যক্তি ঘোষণা করিল যে, হযরত উসামা (রাঃ)এর বাহিনীর রওয়ানা হওয়ার কাজ সম্পন্ন হইয়া যাওয়া উচিত। মনোযোগ দিয়া শুন, হযরত উসামা (রাঃ)এর বাহিনীর কোন লোক এখন আর যেন মদীনায় বাকী না থাকে, বরং সকলেই জুরুফ নামক স্থানে যেখানে বাহিনীর ছাউনী স্থাপন করা হইয়াছে সেখানে পৌছিয়া যায়। অতঃপর হযরত আবু বকর (রাঃ) লোকদের উদ্দেশ্যে বয়ানের জন্য দাঁড়াইলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন, তারপর বলিলেন, হে লোকসকল, আমি তোমাদের মতই একজন, আমার জানা নাই, হয়ত তোমরা আমার উপর এমন বিষয়ের দায়িত্ব চাপাইবে যাহা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করিতে সক্ষম। (আমার সেই ক্ষমতা নাই।) আল্লাহ তায়ালা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে সমস্ত জাহানের জন্য হইতে নতুন কিছুর আবিষ্কারক নই। যদি আমি সোজা চলি তবে তোমরা আমার অনুসরণ করিবে। আর যদি আমি বাঁকা চলি তবে তোমরা আমাকে সোজা করিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো এই ছিল যে, তিনি যখন ইন্তেকাল করিয়াছেন তখন উম্মতের কোন একজন ব্যক্তিরও একটি চাবুকের আঘাত বা উহা অপেক্ষা কম কোন জুলুমের দাবী তাঁহার উপর ছিল না। মনোযোগ দিয়া শুন, আমার সহিত একজন শয়তান রহিয়াছে, যে আমার নিকট আসা-যাওয়া করিতে থাকে। সে যখন আমার নিকট আসে www.eelm.weebly.com
— صفحة ٢٨٧ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.