কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৮৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ আলাইহি ওয়াসাল্লামের ওফাতের একমাস পর আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)এর নিকট বসিয়াছিলাম। অতঃপর কায়েস (রহঃ) হযরত আবু বকর (রাঃ)এর খেলাফতের ঘটনা উল্লেখ করিয়া বলিয়াছেন, সমস্ত লোকদের মসজিদে নববীতে সমবেত করার জন্য এই বলিয়া ঘোষণা দেওয়া হইল LD iF ie le tt ls)| অর্থাৎ নামাযের জন্য মসজিদে সমবেত হইয়া যাও। (আজ মদীনার অন্যান্য মসজিদে কেহ নামায না পড়ে) তারপর যখন সমস্ত লোক মসজিদে সমবেত হইয়া গেল তখন হযরত আবু বকর (রাঃ) সেই হইয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলামী যুগে হযরত আবু বকর (রাঃ)এর ইহাই সর্বপ্রথম বয়ান ছিল। তিনি আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করার পর বলিলেন, হে লোকসকল, আমার আন্তরিক ইচ্ছা তো এই যে, আমার পরিবর্তে আর কেহ খলীফা হইয়া যায়। তোমরা যদি আমার নিকট এই দাবী কর যে, আমি পরিপূর্ণভাবে তোমাদের নবীর সুন্নাত অনুযায়ী চলি তবে ইহার শক্তি আমার নাই। কেননা তিনি মা'সুম ছিলেন, আল্লাহ তায়ালা তাঁহাকে শয়তান হইতে সম্পূর্ণরূপে হেফাজতে রাখিয়াছিলেন এবং তাঁহার উপর আসমান হইতে ওহী নাযিল হইত । (আর এই সমস্ত বিষয় আমার মধ্যে নাই, অতএব আমি পরিপূর্ণভাবে তাঁহার ন্যায় হইতে পারিব না!) পূর্বে দ্বিতীয় খণ্ডের ৩৮৮ পৃষ্ঠায় ঈসা ইবনে আতিয়াহ (রহঃ) হইতে বৰ্ণিত হইয়াছে যে, হযরত আবু বকর (রাঃ) তাহার বয়ানে বলিয়াছেন, হে লোকসকল, লোকেরা ইচ্ছায় অনিচ্ছায় (উভয় প্রকারে) ইসলামে দাখেল হইয়াছে। কিন্তু এখন তাহারা সকলে আল্লাহ তায়ালার আশ্রিত ও তাঁহার প্রতিবেশী । অতএব তোমরা যথাসন্তব এই চেষ্টা কর, যাহাতে আল্লাহ তায়ালা তাঁহার দায়িত্ব সম্পর্কে তোমাদের নিকট কোন কিছু দাবী না করেন। (অর্থাৎ কোন মুসলমানকে কোনরূপ কষ্ট দিও না।) আমার সহিতও একজন শয়তান রহিয়াছে। তোমরা যখন আমাকে রাগান্বিত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।