| contents | হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ২৮৩ হইতে চাহিতেন না।) অতঃপর হযরত আবু বকর (রাঃ) বলিলেন, যদি তোমরা এরূপ চাহ যে, যেইভাবে আল্লাহ তায়ালা ওহীর মাধ্যমে আপন নবীকে সরল পথের দিকে ফিরাইয়া আনিতেন অনুরূপ আমাকেও আনিবেন, আমার নিকট তো তাহা নাই, বরং আমি তো একজন সাধারণ মানুষ । অতএব তোমরা আমার প্রতি খেয়াল রাখিবে। হাসান (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) একদিন বয়ান করিলেন। বয়ানে বলিলেন, মনোযোগ দিয়া শুন, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই! আর আমি নিজের জন্য খেলাফতের পদকে অপছন্দ করিতাম, আমার মনে ইহার প্রতি কোন আকাৎখা ছিল না। বরং আমার আকাংখা এই ছিল, যদি আমার পরিবর্তে তোমাদের কেহ খলীফা হইয়া যাইত। তোমাদের কি এই ধারণা হয় যে, আমি সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকার উপর আমল করিতে পারিব? ইহা একেবারেই ভুল ধারণা । আমি এরূপ কখনও করিতে পারিব না, কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওহীর মাধ্যমে ভুল-ভ্ৰান্তি হইতে হেফাজত করা হইত। তাঁহার সহিত সর্বদা বিশেষ ফেরেশতা থাকিত। আমার সহিত তো শয়তান রহিয়াছে, যে আমার নিকট আসা-যাওয়া করিতে থাকে। আমি যখন রাগান্বিত হই তখন আমার নিকট হইতে দূরে থাকিও, যাহাতে আমি তোমাদের চুল ও চামড়ায় আঘাতের চিহ্ন না লাগাইয়া দেই। মনোযোগ দিয়া শুন, তোমরা আমার ধথের়ালরাখিরে। যদি আমি সোজা চলি তবে তোমরা আমাকে সাহায্য করিবে আর যদি বাঁকা চলি, তবে আমাকে সোজ্ঞা করিয়া দিবে। হাসান (রহঃ) বলেন, ইহা এমন এক বয়ান ছিল, আল্লাহর কসম, ইহার পর এমন বয়ান আর হয় নাই। অপর রেওয়ায়াতে আছে, আমি একজন সাধারণ মানুষ, কখনও ১ ঠিক করি কখনও ভুল হইয়া যায়। যদি আমি ঠিক করি তবে তোমরা আল্লাহর প্রশংসা করিও (কেননা তাহারই মেহেরবানীতে কাজটি ঠিক হইয়াছে) আর যদি ভুল করি তবে আমাকে শোধরাইয়া দিও। কায়েস ইবনে আবি হাযষেম (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।