কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ হাঁয়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ বর্ণনা করিলেন। অতঃপর বলিলেন, হে লোকসকল, উত্তমরূপে বুঝিয় লও, সর্বাধিক বুদ্ধিমত্তা হইল, পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী উল্লেখ করিয়াছেন। শেষাংশে অতিরিক্ত ইহাও উল্লেখ করিয়াছেন, (আল্লাহর পক্ষ হইতে) তোমাদের হিসাব গ্রহণের পূর্বে তোমরা নিজেদের হিসাব লইয়া লও। আর যে জাতি আল্লাহর রাস্তায় জেহাদ ছাড়িয়া দিবে আল্লাহ তায়ালা তাহাদের উপর অভাব ঢালিয়া দিবেন। আর যে জাতির মধ্যে অশ্লীলতা ব্যাপক হইয়া যাইবে আল্লাহ তায়ালা তাহাদের উপর বালা-মুসীবতকে ব্যাপক করিয়া দিবেন। অতএব যতক্ষণ আমি আল্লাহ তায়ালাকে মান্য করিয়া চলি তোমরা আমাকে মান্য করিয়া চলিও। আর যখন আমি আল্লাহ ও তাহার রাসূলের নাফরমানী করি তখন তোমাদের উপর আমাকে মান্য করার দায়িত্ব থাকিবে না। আমি এই কথার উপর আমার বক্তব্য শেষ করিতেছি এবং নিজের জন্য ও তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। হযরত হাসান (রহঃ) পূর্বোক্ত হাদীসের কিছু অংশ বর্ণনা করিয়াছেন এবং হযরত আবু বকর (রাঃ)এর উক্তি_সর্বাধিক নির্বুদ্ধিতা হইল (আল্লাহর) নাফরমানী করা--এর পর অতিরিক্ত ইহাও উল্লেখ করিয়াছেন, মনোযোগ দিয়া শুন, আমার নিকট সত্য বলা হইল আমানতদারী এবং মিথ্যা বলা হইল খেয়ানত ৷ এমনিভাবে হযরত আবু বকর (রাঃ)এর এই কথা-_আমি তোমাদের অপেক্ষা উত্তম নই--এর পর হযরত হাসান (রহঃ) বলিয়াছেন, আল্লাহর কসম, হযরত আবু বকর (রাঃ) তাহাদের সকলের অপেক্ষা উত্তম ছিলেন এবং এই বিষয়ে তাহার প্ৰতিদ্বন্দী কেহ ছিল না। কিন্তু মুমিন ব্যক্তি এইভাবে নিজেকে ছোট করিয়া থাকে। অতঃপর হাসান (রহঃ) বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু বকর (রাঃ) বলিয়াছেন, আমার আন্তরিক ইচ্ছা এই যে, এই খেলাফতের দায়িত্বভার তোমাদের মধ্য হইতে কেহ বহন করিত। আর আমি এই দায়িত্বভার হইতে মুক্তিলাভ করিতাম। হাসান (রহঃ) বলেন, আল্লাহর কসম, হযরত আবু বকর (রাঃ) তাহার এই আতস্তরিক ইচ্ছা সত্য মনেই বলিয়াছিলেন। (প্রকৃতই তিনি খলীফা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।