| contents হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ২৮১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলীফা হযরত আবু বকর সিদ্দাক ররাঃ)এর বয়ানসমূহ খেলাফতের দায়িত্বপ্রাপ্তির পর বয়ান হযরত ওরওয়া (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর লোকদের মধ্যে বয়ান করিলেন। সর্বপ্রথম আল্লাহ তায়ালার হামদ ও সানা করিলেন। তারপর বলিলেন, আম্মাবা'দ, হে লোকসকল, আমাকে তোমাদের কাজের দায়িত্ব অর্পণ করা হইয়াছে, অথচ আমি তোমাদের অপেক্ষা উত্তম নই। তবে কোরআন নাযিল হইয়া গিয়াছে এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতসমূহ চালু করিয়া গিয়াছেন। উহা দ্বারা আমরা এই শিক্ষা লাভ করিয়াছি যে, অধিকতর বুদ্ধিমত্তা হইল তাকওয়া অবলম্বন করা। সর্বাধিক নির্বুদ্ধিতা হইল নাফরমানী করা আমার নিকট তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী হইল (সেই) দুর্বল ব্যক্তি (যাহাকে কোন শক্তিশালী ব্যক্তি তাহার ন্যায্য হক হইতে বঞ্চিত করিয়া রাখিয়াছে।) আমি অবশ্যই তাহার হক উসুল করিয়া দিব। আর আমার নিকট তোমাদের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল হইল (সেই) শক্তিশালী ব্যক্তি (যে কোন দুর্বলের হক আটক করিয়া রাখিয়াছে)। আমি অবশ্যই তাহার নিকট হইতে দুর্বলের) হক উসূল করিয়া ছাড়িব। হে লোক সকল, আমি একজন প“সুন্নাতের) অনুসারী, আমি নিজের পক্ষ হইতে কোন নতুন জিনিসের প্রবর্তক ও বিদআতকারী নই। আমি যদি ভাল কাজ করি তবে তোমরা আমাকে সাহায্য করিও । আর যদি বাঁকা চলি তবে তোমরা আমাকে সোজা করিয়া দিও। আমি আমার বক্তব্য এইখানেই শেষ করিতেছি এবং নিজের জন্য ও তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। আবদুল্লাহ ইবনে উকাইম (রহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ)এর হাতে খেলাফতের বাইআত সম্পন্ন হওয়ার পর তিনি মিম্বারে উঠিলেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার স্থান হইতে এক ধাপ নীচে নামিয়া বসিলেন। প্রথমে আল্লাহ তায়ালার হামদ ও সানা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।