২৮০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ফজরের নামায পড়াইলেন। তারপর একাধারে যোহর পর্যন্ত আমাদেরকে বয়ান করিলেন। অতঃপর্ন মিল্বর হইতে নামিয়া যোহরের নামায পড়াইলেন। যোহরের পর হইতে পুনরায় অসর পর্যন্ত বয়ান করিলেন। তারপর মিম্বার হইতে নামিয়া আসরের নামায পড়াইলেন। আসরের পর হইতে পুনরায় মাগরিব প্যত্ত বয়ান করিলেন এবং যাহা কিছু ভবিষ্যতে সংঘটিত হইবে এরূপ সকল বিষয় আমাদের নিকট বয়ান করিলেন। অতএব আমাদের মধ্যে যে এই সকল কথা যত বেশী স্মরণ রাখিতে পারিয়াছে সে তত বেশী এলেমওয়ালা হইয়াছে। আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদের মধ্যে বয়ান করিতেন তখন তাঁহার চক্ষুদ্ধয় রক্তবর্ণ হইয়া যাইত, স্বর উচা হইয়া যাইত এবং ক্রোধাবস্থা তেজ করিতেছেন, আর বলিতেছেন, শক্রুসৈন্য সকালবেলা তোমাদের উপর আক্ৰমণ করিবে বা বৈকালে তোমাদের উপর আক্রমণ করিবে। অতঃপর শাহাদাত অঙ্গুলি ও মধ্যমাঙ্গুলি মিলাইয়া বলিতেন, আমি কেয়ামতের সহিত এইভাবে মিলিত হইয়া প্রেরিত হইয়াছি। অতঃপর বলিতেন, সর্বোত্তম জীবন পদ্ধতি হইল মুহাম্মাদ (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর জীবন পদ্ধতি। সর্বাপেক্ষা খারাপ কাজ হইল (বেদআত) যাহা নতুন আবিষ্কৃত হয়। আর প্রত্যেক বেদআত গোমরাহী। যে ব্যক্তি মৃত্যুবরণ করিল আর মাল সম্পদ রাখিয়া গেল, সেই মালসম্পদ তাহার পরিবারের জন্য। আর যে ব্যক্তি (মৃত্যুবরণ করিল এবং) খণ অথবা ছোট ছোট অসহায় সন্তান রাখিয়া গেল, তাহার খণ ও সন্তান আমার দায়িত্বে থাকিবে। অর্থাৎ তাহার খণ আমি পরিশোধ করিব ও তাহার সন্তানদের দেখাশোনা আমি করিব। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।