l হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ২৭৯ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরোগে আক্রান্ত হওয়ার পর মাথায় কালো রঙের পট্টি বাধিয়া কাঁধের উপর চাদর জড়ানো অবস্থায় মিল্বারে আসিয়া বসিলেন। বর্ণনাকারী অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ও আনসারদের ব্যাপারে তাঁহার অসিয়তের কথা উল্লেখ করিয়াছেন। বর্ণনাকারী বলেন, ইন্তেকালের পূর্বে ইহাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ মজলিস ও সর্বশেষ বয়ান ছিল। হযরত কা’ব ইবনে মালেক (রাঃ) সেই তিনজন সাহাবীর একজন যাহাদের তওবা কবুল হইয়াছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া বয়ান করিলেন। সর্বপ্রথম আল্লাহর হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর ওছহুদের যুদ্ধে শাহাদাতপ্রাপ্ত সাহাবাদের জন্য মাগফিরাতের দোয়া করিয়া বলিলেন, হে মুহাজিরদের জামাত! অতঃপর পূর্ব বর্ণিত বাইহাকী হইতে হ্যরত আইউব ইবনে বশীর (রাঃ)এর হাদীস অনুযায়ী আনসারদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসিয়ত উল্লেখ করিয়াছেন।' আবু সালামা ইবনে আবদুর রহমান (রহঃ) বলেন, আমি হযরত আবু হোরায়রা (রাঃ) ও হযরত ইবনে আব্বাস (রাঃ)কে বলিতে শুনিয়াছি যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁহার শেষ বয়ানে বলিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাযকে জামাতের সহিত নিয়মিত আদায় করিবে সে সকলের পূর্বে চমকিত বিদ্যুতের ন্যায় পুলসিরাত পার হইয়া যাইবে এবং উত্তমরূপে (নবীর) অনুসরণকারীদের প্রথম জামাতের সহিত আল্লাহ তায়ালা তাহার হাশর করিবেন। আর এমন প্রতি দিন রাত্রির বিনিময়ে যাহাতে সে পাঁচ ওয়াক্ত নামাষের পাবন্দি করিয়াছে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী হাজার শহীদের ন্যায় আজর ও সওয়াব দান করিবেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হইতে মাগরিব পর্যন্ত বয়ান করা হযরত আবু যায়েদ আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।