কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ২৭৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ নিকট আসিয়া আমি আশ্রয় গ্রহণ করিয়াছি। অতএব তোমরা তাহাদের সম্মানিত লোকদের সম্মান করিবে এবং তাহাদের খারাপ লোকদেরকে ক্ষমা করিবে। অতঃপর তিনি বলিলেন, হে লোকসকল, বান্দাগণের মধ্য হইতে এক বান্দাকে এই অধিকার দেওয়া হইয়াছে। পরবর্তী অৎশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। এই রেওয়ায়াতে ইহারও উল্লেখ রহিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্দেশ্য লোকদের মধ্যে শুধুমাত্র হযরত আবু বকর (রাঃ) বুঝিতে পারিয়াছেন। এই কারণে তিনি কাঁদিতে আরস্ত করিলেন। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাছথ আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে বয়ান করিলেন। তিনি (উক্ত বয়ানে) বলিলেন, আল্লাহ তায়ালা এক বান্দাকে দুনিয়াতে অবস্থান করা বা আল্লাহর নিকট যে পুরস্কার রহিয়াছে উহাকে গ্রহণ করার অধিকার দিয়াছেন। অতএব উক্ত বান্দা আল্লাহর নিকট যে পুরস্কার রহিয়াছে উহাকে গ্রহণ করিয়াছে। ইহা শুনিয়া হযরত আবু বকর (রাঃ) কাঁদিতে আরস্ত করিলেন। আমরা আশ্চর্য বোধ করিতে লাগিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বান্দা সম্পর্কে এই সংবাদ দিয়াছেন, ইহাতে হযরত আবু বকর (রাঃ) কেন কাঁদিতেছেন? কিন্তু আমরা পরে বুঝিতে পারিলাম যে, সেই অধিকারপ্রাপ্ত বান্দা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই (আর তাঁহার এই কথার অর্থ হইল, তিনি অতিসত্বর দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিবেন।) আমাদের মধ্যে হযরত আবু বকর (রাঃ)ই তাঁহার এই কথার মর্ম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু বকর সঙ্গদান করিয়া এবং মাল খরচ করিয়া আমার উপর সর্বাপেক্ষা অধিক এহসান করিয়াছে। যদি আমি আমার রব ব্যতীত আর কাহাকেও খলীল অর্থাৎ আস্তরিক বন্ধু বানাইতাম তবে আবু বকরকে বানাইতাম। তবে তাহার সহিত আমার ইসলামী বন্ধুত্ব ও মহববত বন্ধ করিয়া দেওয়া হউক। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।