নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যিকিরের প্রতি উৎসাহ প্রদান হযরত সাওবান (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে চলিতেছিলাম। এমন সময় মুহাজিরগণ বলিলেন, স্বর্ণ-রূপার ব্যাপারে তো কোরআনের আয়াত নাযিল হইয়াছে (যে, যাহারা স্বর্ণ-রূপা জমা করিবে এবং উহার যাকাত আদায় করিবে না তাহাদিগকে যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হইবে) সুতরাং আমরা যদি জানিতে পারিতাম যে, কোন্ মাল উত্তম? হযরত ওমর (রাঃ) বলিলেন, তোমরা চাহিলে আমি তোমাদের জন্য এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিয়া দিতে পারি। তাহারা বলিলেন, অবশ্যই জিজ্ঞাসা করুন। হযরত ওমর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে চলিলেন। আমিও তাহার পিছনে পিছনে দ্রুত আমার উট চালাইতে লাগিলাম। হযরত ওমর (রাঃ) তাহার নিকট পৌছিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! স্বর্ণ-রৌপ্য সম্পর্কে কোরআনে যে আয়াত নাযিল হইয়াছে (উহা শুনিয়া) মুহাজিরগণ বলিতেছেন, স্বর্ণ-রৌপ্যের ব্যাপারে তো কোরআনের আয়াত নাযিল হইয়াছে। এখন আমরা যদি জানিতে পারিতাম যে, কোন্ মাল উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা আপন জিহ্বাকে যিকিরকারী ও দিলকে শোকর আদায়কারী বানাইয়া লও এবং এরূপ ঈমানদার মহিলাকে বিবাহ কর, যে তোমাদেরকে তোমাদের ঈমানের বিষয়ে সাহায্য করে। অপর রেওয়ায়াতে আছে, সে আখেরাতের ব্যাপারে তোমাদেরকে সাহায্য করে। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে Nl - Lal CAMPS ells অর্থ £ ‘আর যাহারা স্বর্ণ ও রৌপ্য জমা করিয়া রাখে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, অতএব আপনি তাহাদিগকে অতি = www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।