কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ২৭৭ লোকদেরকে অসিয়ত করিতে পারি। সুতরাং (পানি ঢালার পর তিনি একটু সুস্থতা বোধ করিলেন এবং) মাথায় পটি বাঁধিয়া বাহিরে আসিলেন এবং মিলম্বারে আরোহণ করিলেন। আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, আল্লাহর বান্দাগণের মধ্য হইতে এক বান্দাকে দুনিয়াতে অবস্থান করা বা আল্লাহর নিকট যে পুরস্কার রহিয়াছে উহাকে গ্রহণ করার অধিকার দেওয়া হইয়াছে। সেই বান্দা আল্লাহর নিকট যে পুরস্কার রহিয়াছে উহাকে গ্রহণ করিয়াছে। (এইখানে বান্দা দ্বারা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। আর তাঁহার এই কথার অর্থ হইল তিনি অতিসত্বর দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিবেন।) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ হযরত আবু বকর (রাঃ) ব্যতীত আর কেহ্‌ বুঝিতে পারেন নাই। অতএব, তিনি কাঁদিতে আরস্ত করিলেন এবং আরজ করিলেন, আমরা আমাদের পিতা-মাতা এবং সম্তান-সস্ততি সকলকে আপনার জন্য উৎসর্গ করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, (হে আবু বকর!) শান্ত হও কোন্নাকাটি করিও না)। সঙ্গদান ও মাল খরচ করার দিক দিয়া আমার নিকট ইবনে আবি কুহাফা (অর্থাৎ হযরত আবু বকর (রাঃ)) সর্বাপেক্ষা উত্তম। মসজিদে আবু বকরের দরজা ব্যতীত উন্মুক্ত সকল দরজা বন্ধ করিয়া দাও। কেননা আমি আবু বকরের দরজায় নূর দেখিয়াছি। হযরত আইউব ইবনে বশীর (রাঃ) .বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায় এরশাদ করিলেন, আমার উপর পানি ঢাল। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। অতিরিক্ত ইহাও উল্লেখ করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনার পর সর্বপ্রথম ওহুদে শহীদানদের আলোচনা করিয়াছেন এবং তাহাদের জন্য ইস্তেগফার (অর্থাৎ গুনাহ মাফ চাহিয়াছেন) এবং দোয়া করিয়াছেন। অতঃপর বলিয়াছেন, হে মুহাজিরদের জামাত! তোমাদের সংখ্যা বাড়িয়া চলিয়াছে, আর আনসারগণ পূর্বাবস্থায় আছে, তাহাদের সংখ্যা বৃদ্ধি পাইতেছে না। আনসারগণ আমার বিশেষ সম্পর্কের লোক, যাহাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।