কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents | হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ ২৭৫ খারাপভাবে আদায় করে ও খারাপভাবে তাগাদা করে। আর যে আদায় উত্তমরূপে করে কিন্তু তাগাদা খারাপভাবে করে অথবা খারাপভাবে আদায় করে, কিন্তু তাগাদা উত্তমরূপে করে তাহার বিষয়টি সমান সমান। (অর্থাৎ তাহার একটি গুণ ভাল ও অপরটি খারাপ । অতএব তাহাকে সর্বোত্তমও বলা যায় না, আবার সর্বনিকৃষ্টও বলা যায় না!) মনোযোগ দিয়া শুন, কেয়ামতের দিন প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীকে তাহার ওয়াদাভঙ্গ পরিমাণে ঝাণ্ডা দেওয়া হইবে। (যাহাতে সেদিন সে লোকদের মধ্যে এই দোষে দোষী হিসাবে পরিচিত হয়) মনোযোগ দিয়া শুন, সর্বাপেক্ষা বড় ওয়াদাভঙ্গ হইল, মুসলিম জনসাধারণের আমীর (যেমন খলীফা বা বাদশাহ)এর সহিত ওয়াদাভঙ্গ করা। মনোযোগ দিয়া শুন, কাহারো কোন হক কথা জানা থাকিলে লোকের ভয় যেন তাহাকে সেই হক কথা বলিতে বাধা না দেয়। মনোষোগ দিয়া শুন, সর্বাপেক্ষা উত্তম জেহাদ হইল জালেম বাদশাহের সম্মুখে হক কথা বলা। মনোযোগ দিয়া শুন, দুনিয়ার বয়স এই পরিমাণ অতিবাহিত হইয়া গিয়াছে, যেই পরিমাণ আজকের দিন হইতে অতিবাহিত হইয়া গিয়াছে এবং এই পরিমাণ অবশিষ্ট রহিয়াছে, যেই পরিমাণ আজ্ঞ দিনের বাকী রহিয়াছে। অপর একটি বয়ান হযরত সায়েব ইবনে মেহজান (রহঃ) সিরিয়ার অধিবাসী, সাহাবা (রাঃ)দের যুগ পাইয়াছেন। তিনি বলেন, হযরত ওমর (রাঃ) যখন সিরিয়ায় আসিলেন তখন (সেখানে বয়ান করিলেন এবং প্রথম) আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন এবং ওয়াজ ও নসীহত করিলেন এবং সৎকাজের আদেশ ও অসৎ কাজ হইতে নিষেধ করিলেন। অতঃপর বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দীড়াইয়া বয়ান করিয়াছেন যেমন আমি তোমাদের মধ্যে দাঁড়াইয়া বয়ান করিতেছি। সম্পর্ক বজায় রাখার ও পরস্পর সৎসনম্পর্ক কায়েম করার আদেশ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।