কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ২৭০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ অপেক্ষা দানকারীর হাত উত্তম।) কম মাল, কিন্তু উহা দ্বারা প্রয়োজন মিটিয়া যায়, এমন অধিক মাল হইতে উত্তম যাহা মানুষকে আল্লাহ্‌ হইতে গাফেল করিয়া দেয়। আর আল্লাহর নিকট মাফ চাওয়ার সর্বাপেক্ষা খারাপ সময় হইল যখন মৃত্যু আসিয়া উপস্থিত হয়। আর সর্বনিকৃষ্ট অনুতাপ যাহা কেয়ামতের দিন হইবে। লোক শুধু মুখে মুখে যিকির করে, অন্তর দিয়া করে না, সর্বাপেক্ষা বড় গুনাহ জবানের মিথ্যা বলা, উত্তম অমুখাপেক্ষিতা হইল, অন্তরের অমুখাপেক্ষিতা, উত্তম পাথেয় হইল, তাকওয়া। হেকমতের মূল হইল আল্লাহকে ভয় করা। যে সকল জিনিস অন্তরে জমিয়া থাকে তন্মধ্যে সর্বোত্তম হইল একীন, (ইসলামে) সন্দেহ করা কুফর। মৃতের জন্য বিলাপ করা জাহিলিয়াতের কাজ। গনীমতের মালে খেয়ানত করা জাহান্নামের সজবূপাকৃত জিনিস। যে সঞ্চিত মালের যাকাত আদায় না করা হয় উহার শাস্তি এই যে, জাহান্নামের আগুনে (গরম করিয়া) দাগানো হইবে। কবিতা (ও গান) ইবলিসের (শয়তানের) বাঁশি। (অর্থাৎ অধিকাংশ কবিতা যাহার বিষয়বস্তু এবং যাহা বাদ্যযন্ত্রের সাহায্যে গাওয়া হয় তাহা শয়তানী কাজ।) শরাব সমস্ত গুনাহের সমষ্টি। মহিলাগণ শয়তানের জাল। (অর্থাৎ মহিলাদের মাধ্যমে শয়তান অনেক গুনাহের কাজ করায়) যৌবন হইল পাগলামীর একটি অংশ। সর্বনিকৃষ্ট উপার্জন হইল সুদ, সর্বনিকৃষ্ট খাদ্য হইল এতীমের মাল, ভাগ্যবান হইল সে, যে অন্যের দ্বারা নসীহত হাসিল করে, আর হতভাগা হইল সে, যে আপন মাত্গর্ভেই হতভাগা হইয়াছে। অবশেষে তোমাদের প্রত্যেককে চার হাত জমিনের ভিতর (অর্থাৎ কবরে) যাইতে হইবে। পরিণতি শেষ আমলের উপরই নির্ভর করে। শেষ আমলই নির্ভরযোগ্য আমল। সর্বনিকৃষ্ট বর্ণনা হইল, মিথ্যা বর্ণনা । প্রত্যেক আগত জিনিস নিকটে। মুমিনকে গাল-মন্দ করার দ্বারা মানুষ ফাসেক হইয়া যায়। আর মুমিনকে হত্যা করা কুফরীর ন্যায় গুনাহ। আর মুমিনের গোশত খাওয়া অর্থাৎ গীবত করা আল্লাহর নাফরমানী। তাহার মালের সম্মান এরূপ যেরূপ তাহার রক্তের সম্মান। যে ব্যক্তি আল্লাহর উপর কসম খায় (অর্থাৎ এরূপ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।