হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ ২৬৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামে’ অর্থাৎ কম শব্দে ব্যাপক অর্থবোধক বয়ানসমূহ হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, আমরা তবুকের যুদ্ধে যাইতেছিলাম। সেখানে পৌছিতে এক রাত্রের সফর বাকি থাকিতে রাত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম হইতে জাগ্রত হইতে পারিলেন না। এমনকি যখন সূর্য এক বর্শা পরিমাণ উপরে উঠিয়া গেল তখন জাগ্রত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বেলাল, আমি কি তোমাকে বলিয়াছিলাম না যে, (আমরা ঘুমাইতেছি) তুমি আমাদের ফজরের নামাযের খেয়াল রাখিও? হযরত বেলাল (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! (আপনি বলিয়াছিলেন ঠিকই, কিন্ত) আমাকেও সেই সত্তা ঘুম পাড়াইয়া দিয়াছেন যিনি আপনাকে ঘুম পাড়াইয়া দিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান হইতে সামান্য অগ্রসর হইয়া ফজরের নামায কাযা আদায় করিলেন! তারপর আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিয়া এরশাদ করিলেন, আনম্মাবা'দ, সর্বাপেক্ষা সত্য কথা হইল আল্লাহর কিতাব এবং সর্বাপেক্ষা মজবুত কড়া হইল তাকওয়ার কলেমা, অর্থাৎ কালেমায়ে শাহাদাত এবং সর্বোত্তম মিল্লাত হইল (হযরত) ইব্রাহীম আলাইহিস সালামের মিল্লাত। এবং সর্বাপেক্ষা উত্তম তরীকা হইল (হযরত) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকা এবং সর্বোচ্চ কথা হইল আল্লাহর যিকির, এবং সর্বোত্তম বয়ান হইল, এই কোরআন। সর্বোত্তম কর্ম হইল ফরজ আর সর্বনিকৃষ্ট ও খারাপ কাজ হইল নব আবিষ্কৃত--বেদআদ। সর্বোত্তম জীবন পদ্ধতি হইল নবীগণের জীবন পদ্ধতি। সর্বাপেক্ষা সম্মানজনক মৃত্যু হইল শহীদের মৃত্যু। সর্বাপেক্ষা অন্ধত্ব হইল হেদায়াত লাভের পর পথভ্রষ্ট হওয়া! সর্বোত্তম এলেম হইল যাহা উপকার করে। সর্বোত্তম জীবন পদ্ধতি হইল যাহার অনুসরণ করা হয়। আর সর্বাপেক্ষা নিকৃষ্ট অন্ধত্ব হইল অস্তরের অন্ধত্ব । উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। (অর্থাৎ দান গ্রহিতার হাত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।