কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ 730
📝 Text 📖 PDF

২৬৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যাহারা প্রকৃত দোষখবাসী (এবং চিরকাল সেইখানে অবস্থান করিবে) তাহারা দোযখের মধ্যে না মরিবে, আর না বোঁচার মত) বাঁচিবে। আর যাহারা প্রকৃত দোষযখী নয় (বরং গুনাহের কারণে কিছুকালের জন্য দোযখে প্রবেশ করিবে) আগুন তাহাদেরকে সামান্য জ্বালাইবে অতঃপর সুপারিশকারীগণ দাঁড়াইবে এবং (তাহাদের জন্য) সুপারিশ করিবে। (সুপারিশের কারণে) তাহাদেরকে দলভুক্ত করিয়া দোযখ হইতে বাহির করিয়া নহরে হায়াত বা নহরে হাইওয়ানে আনা হইবে। সেই নহরে তাহারা এমনভাবে জন্মাইয়া উঠিবে যেমন ঢালের পানিতে ভাসিয়া আসা খড়কুটার মধ্যে ঘাস ইত্যাদি জন্মাইয়া উঠে। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়াইয়া বয়ান করিলেন এবং বলিলেন, হে লোকসকল, আল্লাহ রাববুল আলামীনের সহিত ভাল ধারণা রাখ। বান্দা আপন রবের সহিত যেরূপ ধারণা রাখে তিনি তাহার সহিত সেরূপ ব্যবহার করেন। হযরত আবু যুহাইর সাকাফী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ানের মধ্যে এরূপ বলিতে শুনিয়াছি যে, হে লোকসকল, অতিসত্বর তোমরা জান্নাতী ও দোযখীদেরকে চিনিতে পারিবে। অথবা বলিয়াছেন, তোমাদের ভাললোকদেরকে ও খারাপ লোকদেরকে লোকদের মধ্য হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! তাহা কিরূপে? তিনি বলিলেন, তাহাদেরকে চিনিবার উপায় এই যে, তোমরা যাহার প্রশংসা করিবে সে জান্নাতী এবং ভাল। আর তোমরা যাহাকে খারাপ বলিবে সে দোযখী এবং খারাপ। তোমরা পরস্পর একে অপরের জন্য সাক্ষী। হযরত সা'’লাবরাহ রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া বয়ান করিলেন এবং সদকায়ে ফিতর দেওয়ার হুকুম দিলেন এবং বলিলেন, প্রত্যেক ব্যক্তির পক্ষ হইতে এক সা’ (সাড়ে তিন সের) খেজুর অথবা এক সা’ যব সদকায়ে ফিত্র হিসাবে দেওয়া উচিত। অথবা বলিয়াছেন, মাথাপিছু-_ছোট হউক, বড় হউক, স্বাধীন লোক হউক বা গোলাম হউক। www.eelm.weebly.com

— Page 270 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.