| contents, হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ২৬৭ হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে দাঁড়াইয়া বয়ান করিলেন এবং বলিলেন, যে ব্যক্তি ইহাতে খুশী হয় যে, তাহাকে আগুন হইতে দূরে সরাইয়া দেওয়া হউক আর জান্নাতে প্রবেশ করাইয়া দেওয়া হউক তাহার যেন এমনভাবে মৃত্যু হয় যে, সে আল্লাহ ও আখেরাতের দিনের উপর ঈমান রাখে এবং লোকদের সহিত এমন আচরণ করে যাহা সে নিজের জন্য পছন্দ করে। হযরত আনাস ([রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মধ্যে এমন বয়ান করিলেন যে, আমি এরপ বয়ান কখনও শুনি নাই। উক্ত বয়ানে বলিলেন, আমি যাহা জানি যদি তোমরা তাহা জানিতে তবে তোমাদের হাসি কম হইয়া যাইত আর কান্না বাড়িয়া যাইত। ইহা শুনিয়া সাহাবা (রাঃ) কাপড় দ্বারা মুখ ঢাকিয়া কী্দিতে লাগিলেন। অপর রেওয়ায়াতে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহার সাহাবাদের ব্যাপারে কোন নালিশ পৌছিলে তিনি বয়ান করিলেন এবং বলিলেন, আমার সম্মুখে জান্নাত ও জাহান্নাম পেশ করা হইয়াছে। আজ আমি (জান্নাত ও জাহান্নাম দেখিয়া) যেই পরিমাণ কল্যাণ ও অকল্যাণ দেখিয়াছি এরূপ আর কখনও দেখি নাই। আমি যাহা জানি যদি তোমরা তাহা জানিতে তবে তোমরা কম হাসিতে, বেশী কাঁদিতে । সাহাবাদের উপর এরূপ কঠিন দিন আর কখনও আসে নাই। সমস্ত সাহাবা (রাঃ) মাথা ঢাকিয়া কাঁদিতে লাগিলেন। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করিলেন, উক্ত বয়ানে তিনি এই আয়াত তেলাওয়াত করিলেন A AE অর্থ ৪ যেই ব্যক্তি (খোদাদ্রোহিতার অপরাধে) অপরাধী হইয়া নিজ রবের নিকট উপস্থিত হইবে, তাহার জন্য দোযখ রহিয়াছে। সে তথায় মরিবেও না, বাঁচিবেও না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।