কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ইশারা করিলেন। হযরত কা’ব ইবনে মালেক (রাঃ) সেই তিনজন সাহাবীর একজন যাহাদের তওবা কবুল হইয়াছিল! তাহার পুত্র হযরত আবদুল্লাহ (রহঃ) বলেন, তাহার পিতা বলিয়াছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তাহাকে বলিয়াছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাথায় পটি বাঁধিয়া বাহিরে আসিলেন এবং বয়ানের মধ্যে বলিলেন, আম্মাবা'দ, হে মুহাজিরীনদের জামাত, তোমাদের সংখ্যা বৃদ্ধি পাইতে থাকিবে, কিন্তু আনসারদের সংখ্যা আজ যে পরিমাণ আছে তাহাই থাকিবে। তাহাদের সংখ্যা বৃদ্ধি পাইবে না। আনসারগণ আমার ব্যক্তিগত কাপড়ের সিন্দুক (অর্থাৎ তাহারা আমার বিশেষ সম্পর্কের লোক।)। যাহাদের নিকট আসিয়া আমি অবস্থান করিয়াছি। তাহাদের সম্মানিত ও শরীফ লোককে সম্মান কর এবং তাহাদের খারাপ লোককে ক্ষমা কর। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বয়ান হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিল্বারের কাঠের উপর বলিতে শুনিয়াছি, অর্ধেক খেজুর সদকা করিয়া হইলেও দোযখের আগুন হইতে বাঁচ। কেননা এই সদকা বক্রতাকে সোজা করিয়া দেয়, অপমৃত্যু হইতে বাঁচায়, আর এই অর্ধেক খেজুর পেটভরা লোকের যেমন উপকারে আসে ক্ষুধার্ত লোকেরও-উপকারে আসে। অথবা পেটভরা লোককে দিলে যেমন সওয়াব পাওয়া যাইবে তেমনি ক্ষুধার্তকে দিলেও সওয়াব পাওয়া যাইবে। হযরত আমের ইবনে রাবীআহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান করিতে শুনিয়াছি। তিনি বয়ানে বলিতেছিলেন, যে ব্যক্তি আমার উপর দরূদ পাঠ করিবে, একজন ফেরেশতা ততক্ষণ পর্যন্ত তাহার জন্য রহমতের দোয়া করিতে থাকিবে যতক্ষণ সে দরূদ পাঠ করিতে থাকিবে। অতএব বান্দার ইচ্ছা হয় (ফেরেশতার দ্বারা) নিজের জন্য দোয়া কম করাক, আর ইচ্ছা হয় বেশী করাক। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।