কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৬২ হাঁয়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ যাহাতে আল্লাহ তায়ালা জান্নাতি লোকদের নাম ও বংশ ভান ! লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন। RN উহার শেযে তাহাদের সর্বমোট সংখ্যাও লিপিবদ্ধ করিয়া দিয়াছেন। কেয়ামত পৰ্যন্ত উহাতে কোন প্রকার কমবেশী হইবে না। ত তারপর বলিলেন, একটি রেজিষ্টার এমন আছে, যাহাতে আল্লাহ তায়ালা দোষী লোকদের নাম ও বংশ বিস্তারিত লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন এবং উহার শেষে তাহাদের সর্বমোট সংখ্যা ও লিপিবদ্ধ করিয়া দিয়াছেন। কেয়ামত পর্যন্ত উহাকে কোন প্রকার কম-বেশী হইবে না। | জান্নাতী ব্যক্তি জীবনভর যেই আমলই করিতে থাকুক না কেন তাহার শেষ জান্নাতী লোকদের আমলের উপর হুইবে। আর দোযখী ব্যক্তি জীবনভর যেই আমলই করিতে থাকুক না কেন তাহার শেষ দোযখীদের আমলের উপর হইবে। কখনও সেই ভাগ্যবান ব্যক্তি (অর্থাৎ যাহার ভাগ্যে জান্নাতে যাওয়া লেখা হইয়াছে) হতভাগাদের পথে এমনভাবে চলিত্তে থাকে যে, তাহার সম্বন্ধে এরূপ বলা হইয়া থাকে, এই ব্যক্তি তো হতভাগাদের ন্যায় বরং তাহাদেরই অন্তর্ভুক্ত। কিন্তু সৌভাগ্য আসিয়া তাহাকে ধরিয়া ফেলে, আর তাহাকে (হতভাগাদের পথ হইতে) উদ্ধার করিয়া লয়। আর কখনও হতভাগা লোক (অর্থাৎ যাহার ভাগ্যে দোযখে যাওয়া লেখা হইয়াছে) সৌভাগ্যবানদের পথে এমনভাবে চলিতে থাকে যে, তাহার সম্বন্ধে বলা হইয়া থাকে, এই ব্যক্তি তো সৌভাগ্যবানদের ন্যায়, বরং তাহাদেরই অন্তর্ভুক্ত। কিন্ত দুর্ভাগ্য আসিয়া তাহাকে ধরিয়া ফেলে আর তাহাকে (সৌভাগ্যবানদের পথ হইতে) বাহির করিয়া (হতভাগাদের পথে) লইয়া যায়। আল্লাহ তায়ালা লওহে মাহফুজে যাহাকে ভাগ্যবান (অর্থাৎ জান্নাতী) লিখিয়াছেন তাহাকে দুনিয়া হইতে ততক্ষণ পর্যন্ত বাহির করেন না যতক্ষণ তাহার দ্বারা মৃত্যুর পূর্বে সৌভাগ্যের আমল না করাইয়া লন। যদিও তাহা উটনীর দুধ দোহনের মাঝে সামান্য বিরতি পরিমাণ--মৃত্মুর অতি অল্প সময় পূর্বেই হউক না কেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।