২৫৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ পিছনে ফেলিয়া রাখিবে, তাহাকে দোযখের দিকে লইয়া যাইবে। আর খই কোরআন কল্যাণের পথে সর্বোত্তম পথপ্রদর্শক (সত্য-মিথ্যার মধ্যে) মীমাংসাকারী বাণী, উপহাস নহে। উহার জাহের (অর্থাৎ বাহিরের দিক্) রহিয়াছে এবং বাতেন (ভিতরের দিক) রহিয়াছে। জাহের হইল শরীয়তে হুকুম-আহকাম, আর বাতেন হইল, একীন। উহার সমুদ্র অত্যন্ত গভীর উহার আশ্চর্য বিষয়গুলি অগণিত। ওলামাগণ উহার এলেম হইতে কখনও পরিতৃপ্ত হইতে পারে না। কোরআন আল্লাহর মজবুত রশি, উহাই সোজা পথ, উহাই সেই হক কালাম যাহা শুনামাত্র জিনেরা বলিয়া | Yl Ed SLL id Gre es US Le UY অর্থ ৪ ‘আমরা এক বিস্ময়কর কোরআন শুনিয়াছি, যাহা সরলপথ প্রদর্শন করে, সুতরাং আমরা তো উহার প্রতি ঈমান আনিয়াছি যে কোরআনের কথা বলে সে সত্য কথা বলে, যে উহার উপর আমল করে সে আজর ও সওয়াব লাভ করে, যে উহা অনুযায়ী ফয়সালা করে সে ইনসাফ করে, আর যে উহার উপর আমল করে সে সরল পথের হেদায়াত লাভ করে, উহার মধ্যে হেদায়াতের চেরাগ রহিয়াছে এবং উহা হেকমতের মিনার ও সরলপথের দিশারী! (কান্য) দুনিয়ার প্রতি অনাসক্তির বয়ান হযরত হুসাইন ইবনে আলী (রাঃ) বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁহার সাহাবাদের মধ্যে দাঁড়াইয়া বয়ান করিতে শুনিয়াছি। তিনি উক্ত বয়ানে বলিয়াছেন, হে লোকসকল, আমাদের অবস্থা দেখিয়া মনে হয় মৃত্যু তো অন্যদের তকদীরে লেখা হইয়াছে (আমাদের তকদীরে নয়)! আর হককে কবুল করিয়া উহার উপর আমল করা অন্যদের দায়িত্ব, আমাদের নয়। আর এমন মনে হয় যে, যে সফরে গিয়াছে, কিছুদিনের মধ্যেই তাহারা পুনরায় আমাদের নিকট ফিরিয়া আসিবে। মৃতদের মিরাস সম্পত্তি আমরা এমনভাবে খাইতেছি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।