কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ২৫৭ অতঃপর তিনি বলিলেন, যে ব্যক্তি তিনটি গুণ লাভ করিয়াছে সে এতখানি পাইয়াছে যতখানি দাউদ আলাইহিস সালাম পাইয়াছিলেন। (এক) গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, (দুই) সন্তুষ্টি ও ক্রোধ উভয় অবস্থায় ইনসাফ করা, (তিন) অভাব ও সচ্ছলতা উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। উত্তম জীবন সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করিলেন। তিনি উহাতে বলিলেন, একমাত্র দুই ব্যক্তির জীবনে কল্যাণ রহিয়াছে। এক__যে শুনিয়া সংরক্ষণ করিয়া রাখে, দুই-_সেই আলেম যে হক কথা বলে। হে লোকসকল, বর্তমানে তোমরা (কাফেরদের সহিত) সন্ধির যামানায় (শান্তিতে) আছ। তোমরা অতি দ্রুত অগ্রসর হইতেছ। তোমরা দেখিয়াছ যে, দিবা-নিশির চক্র প্রত্যেক নতুনকে পুরাতন করিয়া দিতেছে এবং দূরের জিনিসকে নিকটবর্তী করিয়া দিতেছে এবং প্রত্যেক ওয়াদার সময়কে আনিয়া উপস্থিত করিতেছে। (যেহেতু জান্নাতের জন্য) প্রতিযোগিতার ময়দান অনেক দীর্ঘ ও প্রশস্ত (সেহেতু) উহার জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ কর। হযরত মেকদাদ (রাঃ) বলিলেন, হে আল্লাহর নবী! সন্ধির যামানা দ্বারা কি উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, (কাফেরদের সহিত সন্ধির কারণে) পরীক্ষার দিন শেষ হইয়া গিয়াছে। যখন তোমাদের বিষয়গুলি অন্ধকার রাত্রের টুকরার ন্যায় জটিল ও দুর্বোধ্য হইয়া যাইবে (ঠিক-বেঠিক বিচার করা কঠিন হইয়া যাইবে।) তখন কোরআনকে মজবুত করিয়া ধরিও। (কোরআন যাহাকে ঠিক বলে উহাকে অবলম্বন করিও) কেননা কোরআন এমন সুপারিশকারী, যাহার সুপারিশ কবুল করা হইয়াছে এবং (মানুষের পক্ষ হইতে) এমন বিবাদকারী যাহার কথাকে সত্য বলিয়া মানিয়া লওয়া হইয়াছে। যে ব্যক্তি কোরআনকে নিজের সম্মুখে রাখিবে (অর্থাৎ উহার উপর আমল করিবে) কোরআন তাহাকে জান্নাতের দিকে লইয়া যাইবে। আর যে ব্যক্তি উহাকে ১৭ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।