কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ মন্দ চরিত্র হইতে সতর্ককরণের উপর বয়ান হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মধ্যে বয়ান করিলেন। উ্ধ বয়ানে বলিলেন, জুলুম হইতে বাঁচিয়া থাক। কারণ কেয়ামতের দিন এই জুলুম বিশাল অন্ধকারে পরিণত হইবে। অশ্লীল স্বভাব ও অশ্মীল কথাবার্তা হইতে দূরে থাক, লোভ হইতে বাঁচিয়া থাক। কারণ তোমাদের পূর্ববর্তীগণ লোভের কারণে ধ্বংস হইয়াছে। লোভের কারণে তাহারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়াছে। এই লোভের বশবর্তী হইয়া তাহারা কৃপণতা করিয়াছে আর এই লোভের কারণে তাহারা মন্দ কাজে লিপ্ত হইয়াছে। এক ব্যক্তি দাঁড়াইয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! ইসলামের মধ্যে কোন আমল সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার জবান ও হাত হইতে সমস্ত মুসলমান নিরাপদ থাকে। উক্ত ব্যক্তি অথবা অপর কেহ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ ! কোন্‌ হিজরত সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার রব যাহা অপছন্দ করেন তাহা পরিত্যাগ কর। (ইহাই সর্বোত্তম হিজরত) হিজরত দুই প্রকার, এক--শহরবাসীদের হিজরত। দুই গ্রামবাসীদের হিজরত! গ্রামবাসীদের হিজরত এই যে, (সে গ্রামেই থাকে কিন্ত) যখন তাহাকে (কোন কাজের জন্য) ডাকা হয় তখনই সে সাড়া দেয় এবং যখন তাহাকে কোন হুকুম করা হয় তখনই সে তাহা পালন করে। আর শতহ্রবাসীদের হিজরতে পরীক্ষায়ও বড়, আজর ও সওয়াবও বেশী। কারণ মৃত্যু পর্যন্তের জন্য তাহাকে নিজ শহর পরিত্যাগ জন্য প্রস্তুত থাকিতে হইবে।) তাবারানীতে হযরত হিরমাস ইবনে যিয়াদ (রাঃ) হইতে সংক্ষিপ্তাকারে অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে এবং উহার শুরুতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, খেয়ানত হইতে বাঁচিয়া থাক, কারণ ইহা ভিতরগত একটি অত্যন্ত মন্দ স্বভাব। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।