| contents হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ২৫৩ ওয়াসাল্লাম এত উচ্চ আওয়াজে বয়ান করিলেন, যাহাতে ঘরে পর্দানশীন মেয়েরাও শুনিতে পায়। তিনি বলিয়াছেন, হে এ সমস্ত লোকেরা, যাহারা মুখে ঈমান আনিয়াছে, তাহাদের অন্তরে এখনও ঈমান প্রবেশ করে নাই, তোমরা মুসলমানদের গীবত করিও না এবং তাহাদের দোষ তালাশ করিও না! কেননা, যে ব্যক্তি তাহার ভাইয়ের গোপন দোষ তালাশ করিবে আল্লাহ তায়ালা তাহার দোষ তালাশ করিবেন। আর আল্লাহ্ নিজ ঘরের ভিতরে অপদস্ত করিয়া ছাড়িবেন। তাবারানীতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে অনুরূপ রেওয়ায়াত বর্ণিত হইয়াছে। কিন্তু উক্ত রেওয়ায়াতের শব্দ এরূপ যে, ঈমানদারদেরকে কষ্ট দিও না, এবং তাহাদের গোপন দোয-ক্রাটি তালাশ করিও না। কারণ, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করিবে, আল্লাহ তায়ালা তাহার পর্দা ছিড়িয়া দিবেন এবং তাহাকে অপদস্ত করিয়া দিবেন। সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন। আমি তাঁহার চেহারা মোবারকের অবস্থা দেখিয়া অনুভব করিলাম যে, নিশ্চয় বিশেষ কিছু একটা ঘটিয়াছে। তিনি কাহারো সহিত কোন কথা বলিলেন না, বরং অযু করিয়া মসজিদে গেলেন। আমি হুজরার দেয়ালের সহিত লাগিয়া শুনিতে দাঁড়াইয়া গেলাম যে, কি এরশাদ করেন। তিনি মিল্বারের উপর বসিলেন এবং হামদ ও সানার পর বলিলেন, হে লোকসকল, আল্লাহ তায়ালা তোমাদেরকে বলিতেছেন, তোমরা সৎকাজের আদেশ ও অসৎকাজ হইতে নিষেধ করিতে থাক, এমন সময় আসিবার পূর্বে যখন তোমরা দোয়া কর আর আমি তোমাদের চাহিদা পূরণ না করি। তোমরা নিজেদের শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য চাও, আর আমি তোমাদেরকে সাহায্য না করি। এই পর্যন্ত বলিয়াই তিনি মিন্বার হইতে নীচে নামিয়া আসিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।