২৫২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ অনেক কথা বলিয়াছ। সে মিথ্যাবাদী, এবং সেই ত্ৰিশজন মিথ্যাবাদীদের একজন, যাহারা কেয়ামতের পূর্বে আত্মপ্রকাশ করিবে। আর প্রত্যেক শহরে মাসীহ (দাজ্জাল)এর ভীতি ছড়াইয়া পড়িবে। অপর রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, কিন্তু মদীনাতে মাসীহ দাজ্জাল প্রবেশ করিবে না, কেননা 'সেদিন মদীনার প্রত্যেক রাস্তার উপর দুইজন ফেরেশতা থাকিবে, তাহারা দাজ্জালের ভয়ভীতি মদীনায় প্রবেশ করিতে বাধা দিবে। ইয়াজুজ মাজুজ ও ধ্বস সম্পর্কে বয়ান খালেদ ইবনে আবদুল্লাহ ইবনে হারমালা (রহঃ) তাহার আপন খালা হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহার খালা বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছুর দংশনের কারণে মাথায় পট্টি বাঁধিয়া রাখিয়াছিলেন। এই অবস্থায় তিনি বয়ান করিলেন এবং বলিলেন, তোমরা বলিতেছ এখন আর কোন শক্ত অবশিষ্ট নাই। অথচ (এমন একদিন আসিবে যখন) তোমরা শত্রুর সহিত যুদ্ধে লিপ্ত থাকিবে এমন সময় ইয়াজুজ মাজুজ এর আবির্ভাব ঘটিবে। তাহাদের চেহারাগুলি চেপ্টা, চক্ষুগুলি ছোট ছোট এবং চুলগুলি লালচে হইবে। তাহারা প্রত্যেক উচ্চস্থান হইতে দ্রুত ছুটিয়া আসিবে। তাহাদের চেহারাগুলি চামড়া দ্বারা আবৃত ঢালের ন্যায় হইবে। হযরত কা’কা’ (রাঃ)এর স্ত্রী হযরত বুকাইরাহ (রাঃ) বলেন, আমি গহিলাদের ছাপরাতে বসিয়া ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান করিতে শুনিয়াছি। তিনি বাম হাত দ্বারা ইশারা করিয়া বলিতেছিলেন, হে লোকসকল, তোমরা যখন শুনিবে এইদিকে অর্থাৎ পশ্চিম দিকে কিছু লোক জমিনে ধ্বসিয়া গিয়াছে তখন মনে করিবে, কেয়ামত আসিয়া গিয়াছে! (আহমাদ ও তাবারানী) গীবতের নিন্দা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত বারা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।