কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ٧٣٠
📝 نص 📖 PDF

| contents ২৫০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ রাকাতে বসিলেন তখন সূর্য পরিষ্কার হইয়া গেল এবং গ্রহণ শেষ হইয়া গেল। সালাম ফিরাইবার পর তিনি হামদ ও সানা বর্ণনা করিলেন এবং এই কথার সাক্ষ্য দিলেন যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর বলিতেছি যে, যদি তোমাদের জানামতে আমি আমার রবের পয়গাম পৌছাইতে কোন প্রকার ক্রুটি করিয়া থাকি তবে তোমরা অবশ্য আমাকে জানাও। এই কথা শুনিয়া অনেক মানুষ দাঁড়াইয়া বলিল, আমরা সাক্ষ্য দিতেছি যে, আপনি আপনার রবের সমস্ত পয়গাম পৌছাইয়া দিয়াছেন এবং আপন উল্মতের হিতকামনা করিয়াছেন এবং যে সকল কাজ আপনার দায়িত্বে ছিল তাহা পূর্ণরূপে আদায় করিয়া দিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আলম্মাবাদ, অনেক লোকের ধারণা এই যে, সূর্য ও চন্দ্রের গ্রহণ এবং তারকাসমূহের আপন উদয়স্থল হইতে সরিয়া যাওয়া জমিনে কোন বড় মানুষের মৃত্যুর কারণে হইয়া থাকে। তাহাদের এই ধারণা ভুল! এই গ্রহণ তো আল্লাহ তায়ালার কুদরতের নিদর্শনসমূহের মধ্য হইতে একটি নিদর্শন, যাহা দ্বারা আল্লাহ তায়ালা আপন বান্দাগণকে পরীক্ষা করিয়া থাকেন, এবং তিনি দেখিতে চাহেন যে, কে এই নিদর্শন দেখিয়া কুফর ও গুনাহ হইতে তওবা করে। আর দাঁড়াইয়া গ্রহণের নামায পড়িবার এই সময়ের মধ্যে তোমরা দুনিয়া ও আখেরাতে যে সকল অবস্থার সম্মুখীন হইবে তাহা সমস্তই আমি দেখিয়া লইয়াছি। আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হইবে না, যতক্ষণ না ত্ৰিশজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটিবে। উহাদের মধ্যে সর্বশেষ কানা দাজ্জাল হইবে। তাহার বাম চক্ষু কানা হইবে, দেখিতে একেবারে আবু ইয়াহইয়ার চক্ষুর ন্যায়। হযরত আবু ইয়াহইয়া (রাঃ) একজন আনসারী বৃদ্ধলোক ছিলেন। তিনি এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা (রাঃ)এর হুজরার মাঝে বসিয়াছিলেন। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন সে আত্মপ্রকাশ করিবে তখন বলিবে, আমি আল্লাহ। যে ব্যক্তি তাহার উপর ঈমান আনিবে, তাহাকে সত্য বলিয়া স্বীকার করিবে এবং তাহার www.eelm.weebly.com

— صفحة ٢٥٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.