হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ .. ২৪৯ করিবে, যদ্দরুন তাহাদের সমস্ত জানোয়ার মরিয়া যাইবে এবং তাহাদের নিকট একটি জানোয়ারও অবশিষ্ট থাকিবে না। সে এই দুনিয়াতে চল্লিশদিন অবস্থান করিবে, তন্মধ্যে একদিন এক বৎসরের সমান হইবে, আর একদিন এক মাসের সমান হইবে। একদিন এক সপ্তাহের সমান হইবে এবং একদিন সাধারণ দিনগুলির সমান হইবে। আর তাহার শেষ দিন মরিচিকার ন্যায় অতি সংক্ষিপ্ত হইবে। এই পরিমাণ সংক্ষিপ্ত হইবে যে, এক ব্যক্তি সকালবেলা মদীনার এক দরজায় হইবে এবং অপর দরজা পর্যন্ত পৌছিবার পূর্বেই সন্ধ্যা হইয়া যাইবে। সাহাবা রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এরূপ ছোট দিনগুলিতে আমরা নামায কিরূপে পড়িব? রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা সেই ছোট দিনগুলিতে এমনভাবে সময়ের আন্দাজ করিয়া নামায থাক। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিল্বারের উপর দাঁড়াইয়া বলিলেন, হে লোকসকল, আমি তোমাদেরকে আসমান হইতে আগত কোন খবরের কারণে একত্রিত করি নাই। অতঃপর তিনি জাস্সাসাহ (অর্থাৎ দাজ্জালের গুপ্তচর) সম্পর্কে আলোচনা করিলেন। উক্ত হাদীসে আছে যে, সে মাসীহ, তাহার জন্য চল্লিশ দিনে সমস্ত জমিন (এর দূরত্ব)কে গুটাইয়া দেওয়া হইবে। কিন্তু সে তাইবাহ্তে প্রবেশ করিতে পারিবে না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তাইবাহ হইল, মদীনা। মদীনার প্রত্যেক দরজায় খোলা তলোয়ার হাতে একজন ফেরেশতা থাকিবে, যে তাহাকে উহাতে প্রবেশ করিতে বাধা দিবে। মক্কায়ও এরূপ হইবে। বসরানিবাসী সা'লাবা ইবনে এবাদ আবদী (রহঃ) বলেন, আমি একদিন হযরত সামুরা ইবনে জুন্দুব (রাঃ)এর বয়ানে অংশগ্নহণ করিলাম। তিনি নিজ বয়ানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে একটি হাদীস বর্ণনা করিলেন এবং সূর্যগ্রহণের হাদীসও উল্লেখ করিলেন! উক্ত হাদীস বর্ণনা করিতে যাইয়া তিনি ইহাও বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।