| contents ২৪৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ স্থলাভিষিক্ত হইবেন! ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী এক পথে দাজ্জানস আবির্ভূত হইবে এবং ডানে বামে বাহিনী প্রেরণ করিয়া ফেৎনা ফাসাদ সৃষ্থি করিবে। হে আল্লাহ্র বান্দাগণ ! মজবুত থাকিও! কেননা সে প্রথম বলিবে, আমি নবী, অথচ আমার পরে কোন নবী আসিবে না। তারপর সে বলিবে, আমি তোমাদের রব। অথচ মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের রবকে দেখিতে পারিবে না। তাহার উভয় চোখের মাঝখানে কাফের লেখা থাকিবে, যাহা প্রত্যেক মুমিন পাঠ করিবে। অতএব তোমাদের যে কেহ্ তাহার সাক্ষাৎ পায় সে যেন তাহার চেহারায় থু থু দেয় এবং সূরা কাহাফের শুরুর আয়াতগুলি পাঠ করে। সে এক ব্যক্তির উপর ক্ষমতা লাভ করিয়া প্রথম তাহাকে কতল করিবে, অতঃপর তাহাকে জীবিত করিবে, কিন্ত এই ব্যক্তি ব্যতীত আর কাহারও সহিত সে এরূপ করিতে পারিবে না। তাহার একটি ফেৎনা এই হইবে যে, তাহার সহিত জান্নাত ও দোযখ থাকিবে! তাহার দোযখ জান্নাত হইবে এবং তাহার জান্নাত দোযখ হইবে। সুতরাং তোমাদের কেহ যদি তাহার দোযখে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষার সম্মুখীন হয় তবে সে যেন চক্ষু বন্ধ করিয়া লয় এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে। এরূপ করার দ্বারা সেই দোযখের আগুন তাহার জন্য এরূপ ঠাণ্ডা ও শাস্তিদায়ক হইয়া যাইবে যেরূপ হযরত ইবাহীম আলাইহিস সালামের জন্য হইয়া গিয়াছিল। তাহার একটি ফেৎনা এই হইবে যে, সে এক গোত্রের নিকট দিয়া অতিক্রম করিবে, আর গোত্রের সকলে তাহার উপর ঈমান আনয়ন করিবে এবং তাহাকে সত্য বলিয়া স্বীকার করিবে। সে তাহাদের জন্য দোয়া করিবে, আর সেইদিনই তাহাদের জন্য আসমান হইতে বৃষ্টি বর্ষিত হইবে এবং সেইদিনই তাহাদের সমস্ত জমিন সবুজ শ্যামল হইয়া যাইবে। আর সেইদিন সন্ধ্যায় যখন তাহাদের জানোয়ারগুলি চরিয়া ফিরিয়া আসিবে তখন সেইগুলি অত্যন্ত মোটাতাজা হইবে এবং উহাদের পেট খুব ভরা হইবে। এবং উহাদের ত্তনগুলি হইতে দুধ ঝরিতে থাকিবে। সে অপর এক গোত্রের নিকট দিয়া অতিক্রম করিবে কিন্ত তাহারা তাহাকে অস্বীকার করিবে এবং তাহাকে মিথ্যাবাদী বলিবে। সে তাহাদের বিরুদ্ধে বদদোয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।