হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ২৪৭ বলিয়াছেন। উক্ত সাহাবী (রাঃ) বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মধ্যে বয়ান করিলেন। তিনি উহাতে বলিলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইতেছি (ও সতর্ক করিতেছি)। এই কথাটি তিনবার বলিলেন। তারপর বলিলেন, এমন কোন নবী আসেন নাই, যিনি দাজ্জাল সম্পর্কে ভয় না দেখাইয়াছেন। হে আমার উল্মাত, সে তোমাদের মধ্য হইতে হইবে। সে কৌকড়া চুলওয়ালা, গৌর বর্ণের হইবে৷ তাহার বাম চক্ষু কানা ও সমান হইবে! তাহার সহিত জান্নাত ও দোযখ হইবে এবং তাহার সহিত রুটির পাহাড় ও পানির নহর থাকিবে। সে বৃষ্টিপাত ঘটাইবে, কিন্তু বৃক্ষ জন্মাইতে পারিবে না, এবং এক ব্যক্তির উপর ক্ষমতাপ্রাপ্ত হইয়া তাহাকে কতল করিবে, তাহাকে ব্যতীত অন্য কাহাকেও কতল করিতে পারিবে না, সে জমিনে চল্লিশ দিন অবস্থান করিবে এবং প্রতিটি পানির ঘাটে পৌছিবে। চারটি মসজিদের নিকট পৌছিতে পারিবে না--মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে তুর ও মসজিদে আকসা। আর তোমরা দাজ্জালের বিষয়ে ধাঁধায় পতিত হইও না, কারণ (সে কানা হইবে, আর) তোমাদের রব কানা নহেন। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লানু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে বয়ান করিলেন। উক্ত বয়ানের অধিকাংশই তিনি দাজ্জালের কথা আলোচনা করিলেন। আর যখন দাজ্জালের আলোচনা শুরু করিলেন তখন শেষ পর্যন্ত তাহার ব্যাপারেই বলিতে থাকিলেন। সেদিন তিনি আমাদেরকে যাহাকিছু বলিয়াছেন উহাতে ইহাও ছিল যে, আল্লাহ তায়ালা যে কোন নবী পাঠাইয়াছেন তিনি আপন উল্মাতকে দাজ্জাল সম্পর্কে অবশ্যই ভয় দেখাইয়াছেন। আমি আখেরী নবী এবং তোমরা আখেরী উল্মাত। সে তোমাদের মধ্যেই আত্মপ্রকাশ করিবে। যদি সে আত্মুপ্রকাশ করে, আর আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকি তবে প্রত্যেক মুসলমানের পক্ষ হইতে আমি স্বয়ং দলীল-প্রমাণ সহ তাহার মোকাবিলা করিব। আর যদি সে আমার পর তোমাদের মধ্যে আত্মপ্রকাশ করে তবে প্রত্যেক ব্যক্তি স্বয়ং নিজের পক্ষ হইতে তাহার মোকাবিলা করিবে এবং আল্লাহ্ তায়ালাই প্রত্যেক মুসলমানের জন্য আমার পক্ষ হইতে খলীফা বা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।