২৪৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ওয়াসাল্লাম একবার আমাদের মধ্যে বয়ান করিলেন এবং বলিলেন, আমার পূর্বে প্রত্যেক নবী তাহার উল্মাতকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইয়াছেন। তাহার বাম চক্ষু কানা হইবে এবং তাহার ডান চক্ষুর বাম কোণে একটি বড় গোশতের টুকরা হইবে, যাহা তাহার চোখের মণিকে ঢাকিয়া দিবে। তাহার উভয় চোখের মাঝে কাফের লেখা থাকিবে। তাহার সহিত দুইটি উপত্যকা বা ময়দান থাকিবে। একটিকে জান্নাত মনে হইবে এবং অপরটিকে দোযখ মনে হইবে। কিন্ত তাহার জান্নাত প্রকৃতপক্ষে দোযখ হইবে এবং তাহার দোযখ জান্নাত হইবে । আর তাহার সহিত দুইজন ফেরেশতা থাকিবেন, যাহারা নবীগণের মধ্য হইতে দুইজন নবীর সাদৃশ্য হইবেন। একজন দাজ্জালের ডান দিকে থাকিবেন, অপরজন তাহার বাম দিকে থাকিবেন। আর ইহা দ্বারা লোকদের পরীক্ষা হইবে। দাজ্জাল বলিবে, আমি কি তোমাদের রব নহি? আমি মৃত্যু দান করি, জীবিত করি। তাহার এই কথার উপর একজন ফেরেশতা বলিবেন, তুমি মিথ্যা বলিতেছ। এই কথা তাহার সঙ্গী অপর ফেরেশতা শুনিতে পাইবে, আর কেহ্ শুনিতে পাইবে না। সুতরাং দ্বিতীয় ফেরেশতা উত্তরে বলিবেন, তুমি ঠিক বলিয়াছ। তাহার এই কথা সকল মানুষ শুনিতে পাইবে। ইহাতে লোকেরা মনে করিবে, এই ফেরেশতা দাজ্জালকে সত্যবাদী বলিতেছে। ইহাও পরীক্ষার একটি পন্থা হইবে। অতঃপর দাজ্জাল চলিবে এবং চলিতে চলিতে মদীনায় পৌছিয়া যাইবে। কিন্তু তাহার জন্য মদীনার ভিতরে প্রবেশের অনুমতি হইবে না। তারপর সে বলিবে, ইহা তো সেই মহান ব্যক্তির (অর্থাৎ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) বস্তি। তারপর সে সেখান হইতে রওয়ানা হইয়া সিরিয়ায় পৌছিবে এবং আফীক নামক গিরিপথের নিকট আল্লাহ তায়ালা তাহাকে ধ্বংস করিবেন। জুনাদাহ ইবনে আবি উমাইয়া আযদী (রহঃ) বলেন, আমিও একজন আনসারী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নিকট গেলাম এবং আরজ করিলাম, আপনি আমাদিগকে এমন একটি হাদীস শুনান যাহা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছেন এবং তিনি উহাতে দাজ্জাল সম্পর্কে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।