কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents | ২৪২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ জমিন সৃষ্টির দিন হইতেই। তন্মধ্যে চারিটি মাস বিশেষভাবে সম্মানিত ইহাই সৃপ্রতিষ্ঠিত দ্বীন, অতএব তোমরা এই মাসগুলি সম্বন্ধে দ্বীনের বিরুদ্ধাচরণ করিয়া) নিজেদের ক্ষতি করিও না!’ মনোযোগ দিয়া শুন, আমার পর তোমরা কাফের হইয়া একজে অপরের গর্দান মারিতে আরম্ভ করিও না। মনোযোগ দিয়া শুন, শয়তাম এই ব্যাপারে নিরাশ হইয়া গিয়াছে যে, নামাযী লোকেরা (অর্থাৎ মুসলমানরা) তাহার এবাদত করিবে। অবশ্য সে তোমাদেরকে পরস্প্ন ঝগড়া-বিবাদে লিপ্ত করার পূর্ণ চেষ্টা করিতে থাকিবে। স্ত্রীগণের ব্যাপারে আল্লাহকে ভয় কর, কেননা তাহারা তোমাদের নিকট বন্দিনী। তাহারা নিজেদের ব্যাপারে কোন অধিকার রাখে না। তোমাদের উপর তাহাদের হক রহিয়াছে, এবং তাহাদের উপরও তোমাদের হক রহিয়াছে। তন্মধ্যে একটি এই যে, তোমাদের ব্যতীত অপর কাহাকেও তোমাদের বিছানায় আসিতে না দেয়, এবং তোমাদের অপছন্দনীয় কাহাকেও তোমাদের ঘরে প্রবেশের অনুমতি না দেয়। যদি তোমরা তাহাদের অবাধ্যতার আশংকা কর তবে তাহাদেরকে বুঝাও, নসীহত কর এবং তাহাদেরকে বিছানায় ত্যাগ কর অর্থাৎ তাহাদের বিছানা পৃথক করিয়া দাও। আর তাহাদেরকে হালকাভাবে মারধর কর। আর নিয়মমত খোরপোষ তাহাদের হক। তোমরা তাহাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করিয়াছ। অর্থাৎ তোমরা তাহাদের আমানতদার মালিক নও, আল্লাহ তায়ালার নির্ধারিত নিয়মে তাহারা তোমাদের জন্য হালাল হইয়াছে। মনোযোগ দিয়া শুন, যাহার নিকট কাহারো আমানত রহিয়াছে, সে উহাকে যে আমানত রাখিয়াছে তাহার নিকট ফেরত দিবে। অতঃপর তিনি উভয় হাত প্রসারিত করিয়া বলিলেন, মনোযোগ দিয়া শুন, আমি (আল্লাহর দ্বীন সম্পূর্ণরূপে) পৌঁছাইয়া দিয়াছি। মনোযোগ দিয়া শুন, আমি পৌছাইয়া দিয়াছি। মনোযোগ দিয়া শুন, আমি পৌঁছাইয়া দিয়াছি। উপস্থিত সকলে অনুপস্থিত লোকদের নিকট পৌঁছাইয়া দিবে। কেননা অনেক সময় যাহাকে পৌছানো হয় সে সরাসরি শ্রবণকারী অপেক্ষা অধিক ভাগ্যবান হ্‌য়। বর্ণনাকারী হুমাইদ (রহঃ) বলেন, হযরত হাসান বসরী (রহঃ) যখন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।