হায়াতুস্ সাঁহাবাহ্ রোঃ)-৫ ২৪১ করিলেন-_সম্মানিত দিন, সম্মানিত মাস, সম্মানিত শহর। তিনি বলিলেন, নিঃসন্দেহে তোমাদের রক্ত, তোমাদের মাল ও তোমাদের ইজ্জত তোমাদের জন্য এরূপ সম্মানিত যেরূপ এইদিন, এই মাস ও এই শহর সম্মানিত । আর এই হুকুম আল্লাহর সহিত সাক্ষাৎ লাভ পর্যসন্তের জন্য বহাল থাকিবে। অর্থাৎ জীবনভরের জন্য। অতঃপর তিনি বলিলেন, আমার কথা শুন, জীবিত থাকিবে। খবরদার, জুলুম করিও না, খবরদার, জুলুম করিও না, খবরদার, জুলুম করিও না। কোন মুসলমানের মাল (কোন জিনিস) তাহার খুশী মনে দেওয়া ব্যতীত লওয়া জায়েয নাই। শুনিয়া রাখ, জাহিলিয়াতের সমস্ত রক্তের দাবী, সকল মাল ও গর্বযোগ্য সকল বিষয় কেয়ামত পর্যন্তের জন্য আমার এই পদতলে রহিল। অর্থাৎ চিরদিনের জন্য রহিত করা হইল। আর সর্বপ্রথম রবীআহ ইবনে হারেস ইবনে আবদুল মুত্তালিবের রক্তের দাবী শেষ করিয়া দেওয়া হইল। যাহাকে বনু সা'দ গোত্রে দুধপানের জন্য দেওয়া হইয়াছিল এবং হুযাইল গোত্র তাহাকে হত্যা করিয়া দিয়াছিল। মনোযোগ দিয়া শুন, জাহিলিয়াতের সমস্ত সুদ রহিত করা হইল। আর আল্লাহ তায়ালা এই ফয়সালা করিয়াছেন যে, সর্বপ্রথম আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের সুদ রহিত করা হউক। তোমরা তোমাদের আসল মূলধন পাইয়া যাইবে, না তোমরা কাহারো উপর জুলুম করিবে আর না তোমাদের উপর কেহ্ জুলুম করিবে। মনোযোগ দিয়া শুন, যেদিন আল্লাহ তায়ালা আসমান ও জমিন সৃষ্টি করিয়াছিলেন সেদিন যে অবস্থা ছিল যামানা ঘুরিয়া পুনরায় সেই অবস্থায় ফিরিয়া আসিয়াছে। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করিলেন _ oe Ee re Sh eid TE অর্থ ৪ ‘নিশ্চয় চন্দ্র) মাসসমূহের সংখ্যা হইতেছে আল্লাহর নিকট বার মাস, যাহা আল্লাহর কিতাবে রহিয়াছে, তাঁহার আসমানসমূহ ও -__৯৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।