হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ২৩৯ এ্রার সে তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে তবে তামরা তাহার প্রত্যেক কথা শুনিবে ও মানিবে। বেদায়াহ) হযরত আবু উমামা (রাঃ) বলেন, বিদায় হজ্বের বৎসর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোতবার মধ্যে এরূপ বলিতে শুনিয়াছি, আল্লাহ তায়ালা প্রত্যেক হকদারকে তাহার হক স্বয়ং দান করিয়াছেন। অতএব এখন কোন ওয়ারিশের জন্য অসিয়ত করা চলিবে না, আর সন্তান বিছানার মালিকের (অর্থাৎ স্বামী বা জননী বাঁদী হইলে তাহার মালিকের) আর ব্যভিচারীর জন্য পাথর আর তাহাদের সকলের হিসাব আল্লাহর নিকট হইবে। যে কেহ আপন পিতা ব্যতীত অন্য কাহারো সন্তান বলিয়া দাবী করিবে বা কোন গোলাম আপন মালিক ব্যতীত অন্য কাহাকেও নিজের মালিক বলিয়া দাবী করিবে তাহার উপর কেয়ামতের দিন পর্যন্ত অনবরত আল্লাহর লা’'নত পতিত হইতে থাকিবে। কোন স্ত্রী নিজের ঘর হইতে স্বামীর অনুমতি ব্যতীত খরচ করিবে না। কেহ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! খাদ্যসামগ্রীও কি দিতে পারিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, খাদ্যসামগ্রী তো আমাদের ঘরের সর্বোত্তম জিনিস। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ধারকৃত জিনিস ফেরত দিতে হইবে। যে জানোয়ার দুধপান করার জন্য কাহাকেও দেওয়া হইয়াছিল তাহাও ফেরত দিতে হইবে। খণ পরিশোধ করিতে হইবে এবং জরিমানা দায়িত্ব গ্রহণকারীর উপর বর্তাইবে। আবু দাউদের রেওয়ায়াতে. আছে, হযরত আবু উমামা (রাঃ) বয়ান শুনিয়াছি। অপর রেওয়ায়াতে আছে, হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদআ নামক উটনীর উপর বসা ছিলেন। তিনি উহার পা-দানির উপর ভর দিয়া নিজেকে উঁচা করিতেছিলেন, যাহাতে লোকেরা তাঁহার কথা শুনিতে পায়। আমি তাঁহাকে উচ্চস্বরে বলিতে শুনিয়াছি যে, তোমরা কি আমার আওয়াজ শুনিতে পাইতেছ? সমবেত লোকদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল, ইয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।