| হায়াতুস্ সাহাবাহ্ রাঃ )-৫ ২৩৫ বলিলেন, শয়তান এই ব্যাপারে তো নিরাশ হইয়া গিয়াছে যে, তোমাদের জমিনে তাহার এবাদত করা হইবে, (অর্থাৎ মূর্তিপূজা হইবে) কিন্তু সে এই ব্যাপারে সস্তষ্ট আছে যে, শিরক ব্যতীত অন্যান্য এমন বিষয়ে তাহার আনুগত্য কর যাহাকে তোমরা অতি সাধারণ মনে কর। (অর্থাৎ কাফের যেহেতু কুফর ও শিরকের ন্যায় বড় গুনাহতে লিপ্ত আছে, অতএব শয়তান তাহাকে ছোট ছোট গুনাহতে লিপ্ত করার কোন প্রচেষ্টা চালায় না, কিন্তু মুসলমানকে কুফর ও শিরক অপেক্ষা ছোট গুনাহ, যেমন হত্যা করা, মিথ্যা বলা, খেয়ানত করা ইত্যাদিতে লিপ্ত করার আপ্রাণ চেষ্টা করে!) অতএব তোমরা হুশিয়ার থাক। হে লোকসকল, আমি তোমাদের নিকট এমন জিনিস রাখিয়া যাইতেছি, যদি তোমরা উহাকে মজবুতভাবে ধরিয়া রাখ তবে কখনও গোমরাহ হইবে না। আর তাহা হইল, আল্লাহর কিতাব ও তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই এবং সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই। কোন মুসলমানের জন্য তাহার অপর মুসলমান ভাইয়ের মাল তাহার সন্তষ্টচিত্তে অনুমতি ব্যতীত হালাল নহে। জুলুম করিও না এবং আমার পর তোমরা কাফের হইয়া একে অপরের গর্দান উড়াইতে আরম্ভ করিও না। (অথবা ইহার অর্থ এই যে, আমার পর তোমরা আল্লাহর নেয়ামতের অস্বীকারকারী ও অকৃতজ্ঞ হইয়া একে অপরের গর্দান মারিতে আরম্ভ করিও না।) হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মীনায় অবস্থিত) মসজিদে খাইফে আমাদের মধ্যে বয়ান করিলেন। আল্লাহ তায়ালার শান অনুযায়ী হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, যে ব্যক্তি আখেরাতের চিন্তা করিবে এবং উহাকে জীবনের উদ্দেশ্য বানাইয়া লইবে আল্লাহ তায়ালা তাহার বিক্ষিপ্ত কাজকে গুটাইয়া দিবেন এবং অমুখাপেক্ষিতাকে তাহার চোখের সামনে করিয়া দিবেন এবং দুনিয়া অপদস্ত হইয়া তাহার নিকট আসিবে। আর যে ব্যক্তি দুনিয়াকে জীবনের উদ্দেশ্য বানাইয়া উহার চিন্তায় মগ্ন হইবে আল্লাহ তায়ালা তাহার গুটানো কাজকে বিক্ষিপ্ত করিয়া দিবেন এবং পরমুখাপেক্ষিতা তাহার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।