কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

PUL ২৩৩ অর্থ ৪ ‘তোমরা আমার নিকট দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করিব’ মনোযোগ দিয়া শুন, আল্লাহ তায়ালা প্রত্যেক অবাধ্য শয়তানের উপর সাতজন ফেরেশতা নিযুক্ত করিয়াছেন। রমযান মাস শেষ হওয়া পর্যন্ত সে ছুটিতে পারিবে না। মনোযোগ দিয়া শুন, রমযানের প্রথম রাত্র হইতে সর্বশেষ রাত্র পর্যন্ত আসমানের সমস্ত দরজা খোলা থাকিবে। আর এই মাসে প্রত্যেক দোয়া কবুল হয়। রমযানের শেষ দশদিনের প্রথম রাত্রি আরম্ত হইলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবুত করিয়া লুঙ্গি বাঁধিয়া লইতেন এবং স্ত্রীগণের মধ্য হইতে বাহির হইয়া এতেকাফ করিতেন এবং এবাদতে রাত্রি জাগরণ করিতেন। কেহ জিজ্ঞাসা করিল, মজবুত করিয়া লুঙ্গি বাঁধিয়া লওয়ার কি অর্থ? হযরত আলী (রাঃ) বলিলেন, এই দিনগুলিতে স্ত্রীগণ হইতে পৃথক থাকিতেন। জুমুআর নামাযের তাকীদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বয়ান করিলেন। উক্ত বয়ানে বলিলেন, হে লোকসকল, মৃত্যুর পূর্বে তওবা করিয়া লও। ব্যস্ততা আসার পূর্বে তাড়াতাড়ি নেক আমল করিয়া লও। আল্লাহ তায়ালার সহিত তোমাদের যে সম্পর্ক রহিয়াছে উহাকে অধিক পরিমাণে আল্লাহর যিকিরের দ্বারা এবং গোপনে ও প্রকাশ্যে সদকা করার দ্বারা বজায় রাখ। এইরূপে তোমাদেরকে রিযিক দেওয়া হইবে এবং তোমাদেরকে সাহায্য করা হইবে এবং তোমাদের ক্রটি-বিচ্যুতির ক্ষতি পূরণ করিয়া দেওয়া হইবে। জানিয়া রাখ, আল্লাহ তায়ালা আমার এই দাঁড়াইবার স্থানে আমার এই মাসের এই দিনে এই বৎসর হইতে কেয়ামত পর্যন্তের জন্য তোমাদের উপর জুমুআর নামায ফরজ করিয়া দিয়াছেন। অতএব যে ব্যক্তি আমার জীবদ্দশায় বা আমার পরে এবং তাহার উপর ন্যায়পরায়ণ বাদশাহ হউক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।