| contents | হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ২৩১ রমযানের আগমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হযরত সালমান (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা’'বান মাসের শেষ তারিখে আমাদের মধ্যে বয়ান করিলেন হে লোকসকল, তোমাদের উপর একটি মাস আগমন করিতেছে, অতি মহান ও বরকতময় মাস। উহাতে এমন একটি রাত্র (শবে কদর) রহিয়াছে যাহা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তায়ালা উহার রোযাকে ফরজ করিয়াছেন এবং উহার রাত্রের কেয়াম (অর্থাৎ তারাবীর নামায)কে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি এই মাসে আল্লাহর নৈকট্যলাভের উদ্দেশে কোন নফল কাজ করিল, সে যেন রমযান ব্যতীত অন্য মাসে একটি ফরজ হুকুম পালন করিল। আর যে এই মাসে একটি ফরজ আদায় করিল সে যেন রমযান ব্যতীত অন্য মাসে সত্তরটি ফরজ হুকুম পালন করিল। এই মাস সবর করার মাস, আর সবরের বিনিময় হইল জান্নাত । এই মাস লোকদের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিযিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহমাফী ও (দোযখের) আগুন হইতে মুক্তির উপায় হইবে এবং সে রোযাদারের সমপরিমাণ সওয়াব লাভ করিবে। কিন্তু উক্ত রোযাদারের সওয়াব হইতে কোনরূপ কম করা হইবে না। সাহাবা (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমাদের মধ্যে প্রত্যেকে এমন সামর্থ্য রাখে না যে রোযাদারকে ইফতার করাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, (পেট ভরিয়া খাওয়ানো জরুরী নহে) এই সওয়াব তো আল্লাহ তায়ালা একটি খেজুর দ্বারা কেহ ইফতার করাইয়া দেয় বা এক ঢোক পানি পান করাইয়া দেয় বা এক ঢোক লাচ্ছি পান করাইয়া দেওয়ার উপরও দান করেন। ইহা এমন এক মাস যাহার প্রথম অংশ আল্লাহর রহমত এবং দ্বিতীয় অংশ মাগফিরাত এবং শেষাংশ আগুন হইতে মুক্তি। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম (ও কর্মচারী বা খাদেম)এর কাজের) বোঝা হালকা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।