| contents ২৩০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ ছিল তাহা আমি পূর্বের ন্যায় তাহাদের হাতেই বহাল রাখিলাম। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাসওয়া নামক আপন উটনীর উপ বসিয়া বাইতুল্লার তওয়াফ করিলেন। তাঁহার হাতে একটি ছড়ি ছিল, যাহার অগ্রভাগ বাঁকা ছিল। তিনি উহা দ্বারা বাইতুল্লার কোণসমূহেরে। ইস্তেলাম (অর্থাৎ চুম্বন) করিতেছিলেন। মসজিদে হারামের ভিতর তিমি উটনীকে বসাইবার জায়গা পাইলেন না। এই কারণে তিনি যখন উটনী হইতে নামিলেন তখন লোকেরা তাঁহাকে হাতে ধরিয়া নামাইল। অতঃপর উটনীকে (ঢল বা বৃষ্টির) পানি প্রবাহের স্থানে লইয়া গেলেন এবং সেখানে বসাইলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সওয়ারীতে আরোহনপূর্বক লোকদের উদ্দেশ্যে বয়ান করিলেন। সর্বপ্রথম আল্লাহ তায়ালার শান অনুযায়ী হামদ ও সানা বর্ণনা করিলেন, তারপর বলিলেন, হে লোকসকল, আল্লাহ তায়ালা জাহিলিয়াত যুগের গর্ব ও: অহংকার ও বাপ-দাদার নামে বড়াইকে খতম করিয়া দিয়াছেন। এখন মানুষ দুই প্রকার_একজন নেক ও মুত্তাকী পরহেযগার, যে আল্লাহর ৷ নিকট সম্মানিত। অপরজন পাপী ও দুর্ভাগা, আল্লাহর নিকট যাহার কোনই মূল্য নাই। আল্লাহ এরশাদ করিতেছেন # “Ass EA HUG Sl 3 52 SUG oa CL FEET PUES PEE SOE 1) PEPES OWES: অর্থ ৪ হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হইতে সৃষ্টি করিয়াছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করিয়াছি। যাহাতে তোমরা পরস্পরে পরিচিত হও, নিশ্চয় আল্লাহর নিকট সেই ব্যক্তিই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক পরহেষগার, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আমার এই বক্তব্য বলিতেছি আর আমার জন্য ও তোমাদের জন্য মাগফিরাত কামনা করিতেছি। f www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।