কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ২২৯ র্বাপেক্ষা অধিক দুশমন সেই ব্যক্তি, যে হারমের মধ্যে কাহাকেও কতল করে বা আপন হত্যাকারী ব্যতীত অপর কাহাকেও কতল করে বা যাতের কোন কতলের বিনিময়ে কাহাকেও কতল করে। এক ব্যক্তি দাঁড়াইয়া বলিল, নিঃসন্দেহে অমুক আমার পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইসলামে কাহাকেও নিজের পুত্ৰ বানাইয়া লওয়া (জায়েয) নাই। জাহিলিয়াতের সকল প্রথা খতম হইয়া গিয়াছে। সন্তান স্ত্রীলোকের স্বামীর হইবে (যদি সেই স্ত্রীলোক কাহারো বাঁদি হয় তবে তাহার সন্তান তাহার মালিকের হইবে।) আর ব্যভিচারী পুরুষের জন্য আসলাব। সাহাবা (রাঃ) জিজ্ঞাসা করিলেন, আসলাব কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, পাথর । (অর্থাৎ ব্যভিচারীকে পাথর নিক্ষেপে হত্যা করা হইবে।) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত কোন নামায পড়া উচিত নহে। এমনিভাবে আসরের নামাযের পর সূর্যাস্ত পর্যন্ত আর কোন নামায না পড়া উচিত। কোন মেয়ের খালা বা ফুফু কোন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকিলে সেই পুরুষের জন্য উক্ত মেয়েকে বিবাহ করা জায়েয নাই। মক্কা বিজয়ের পর অপর এক বয়ান হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, মঙ্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লার সিড়ির উপর দাঁড়াইয়া বয়ান করিলেন। সর্বপ্রথম আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপন ওয়াদাকে পালন করিয়াছেন এবং আপন বান্দাকে সাহায্য করিয়াছেন এবং একাই সমস্ত বাহিনীকে পরাজিত করিয়াছেন। মনোযোগ দিয়া শুন, ভ্রমবশতঃ নিহত ব্যক্তি সে হইবে যে চাবুক বা লাঠির আঘাতে নিহত হইয়াছে। তাহার রক্তবিনিময় একশত উট, তন্মধ্যে চল্লিশটি গর্ভবতী উটনী হইবে। মনোযোগ দিয়া শুন, জাহেলিয়াতের গর্ব ও প্রথা এবং সকল খুন (এর দাবী) আমার এই দুই পদতলে দলিত, তবে বাইতুল্লার খেদমত ও হাজীদেরকে পানি পান করাইবার কাজ জাহিলিয়াতে যাহাদের উপর ন্যস্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।